Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফলতায় দাঁড়িয়ে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি শুভেন্দুর

ফলতায় দাঁড়িয়ে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি শুভেন্দুর

Online Desk মে 16, 2026
suvendu-falta.jpg

ওঙ্কার ডেস্ক: ফলতার তৃণমূল প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গির খানকে তাঁর ডেরায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগেই শনিবার সেখানে রাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই জাহাঙ্গির খানকে নিশানা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন নির্বাচনী সভা থেকে জাহাঙ্গির খানের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।’ পাশাপাশি শুভেন্দু বলেন, ‘২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় যে ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গিরের নাম রয়েছে। ব্যবস্থা হবে।’ জাহাঙ্গিরকে একহাত নেওয়ার পাশাপাশি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ফলতা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি। অনেক বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ততদিন ভোট দিতে পারেননি।’ তিনি বলেন এবার ফলতায় শান্তিপূর্ণ নির্বাচন হবে। সকাল সকাল এদিন ভোট দেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা আসন মোট ২৯৪। তার মধ্যে দু দফায় ২৯৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়ে ফলপ্রকাশও হয়ে গিয়েছে। তবে ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ এনেছিল বিজেপি। ফলে ওই কেন্দ্রের সমস্ত বুথে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। আগামী ২১ মে ফলতায় বিধানসভা নির্বাচন ফলপ্রকাশ হবে ২৪ মে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। বিজেপির হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু পন্ডা।

Post Views: 88

Continue Reading

Previous: ১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?
Next: ২০ মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.