Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০ মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

২০ মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

Online Desk মে 16, 2026
suvendu-cm.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ নিরাশ করায়নি পদ্ম শিবিরকে। ঢেলে ভোট দিয়েছেন পার্বত্য এলাকার মানুষ। শপথ গ্রহণের পর এবার মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খুবর, আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে বলে খবর। উত্তরবঙ্গ সফরের পর ২১ মে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করবেন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হবে শুভেন্দু অধিকারীর। এই জেলাগুলিতে কোন কোন প্রকল্পের কাজ চলছে। তার বর্তমান অবস্থা কেমন সব কিছু রিপোর্ট আকারে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু দফায় সম্পন্ন হয়েছে রাজ্যে। দীর্ঘ দেড় দশকের তৃণমূল দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পদ্ম ঝড়ে। উত্তরবঙ্গে তৃণমূল কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। নতুন সরকারের উপর তাই উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা রয়েছে অনেক। নির্বাচনের আগে বিজেপি উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মতো প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এখন সরকারে বসার পর সেই প্রতিশ্রুতি পালনের পালা।

Post Views: 151

Continue Reading

Previous: ফলতায় দাঁড়িয়ে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি শুভেন্দুর
Next: যুবভারতীতে ডার্বির ফাইনালে দুই প্রধানের টার্গেট ট্রফি

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.