Skip to content
মে 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেদারল্যান্ডসেও ‘ঝালমুড়ি’ বার্তা প্রধানমন্ত্রীর, বিদেশ বিভুঁইয়ে কী বললেন মোদী?

নেদারল্যান্ডসেও ‘ঝালমুড়ি’ বার্তা প্রধানমন্ত্রীর, বিদেশ বিভুঁইয়ে কী বললেন মোদী?

Online Desk মে 16, 2026
modi-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে ভোট প্রচারে এসে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঝালমুড়ি খাওয়ার স্মৃতি রোমন্থন করলেন নেদারল্যান্ডসে গিয়ে। ‘ঝালমুড়ি’ প্রসঙ্গে মোদী বলেন, এই খাবার কি এখানে পৌঁছে গিয়েছে? প্রধানমন্ত্রীর এই প্রশ্নের পর উপস্থিত মানুষজনের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

দ্য হেগ শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই ভাষণের মাঝে প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে পশ্চিমবঙ্গের কথা। সেই সঙ্গে আসে কেরল, অসম, পুদুচেরির প্রসঙ্গও। মোদী বলেন, ‘এখানে কি ঝালমুড়ি পৌঁছে গেছে?’ তাঁর কথা শুনে চ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। সবাই সমস্বরে প্রধানমন্ত্রীর কথায় সম্মতি জানান। এর পর বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলা সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশের উপর ভোট পড়েছে বলে মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, এটিই এখন ট্রেন্ড ভারতের।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে একটি দোকান থেকে ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সেই সঙ্গে অন্যদেরও কিনে খাইয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই মুড়ি কিনে খাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল। নেট মাধ্যমে শুরু হয়েছিল জোর চর্চা। ঝালমুড়ির জনপ্রিয়তা বাংলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল দেশের বিভিন্ন জায়গাতেও। এমনকি গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও বাকি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝালমুড়ির ব্যবস্থা করা হয়েছিল। এবারর নেদারল্যান্ডসে গিয়েও প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এলো ঝালমুড়ির প্রসঙ্গ।

Post Views: 37

Continue Reading

Previous: প্রশ্নফাঁসের পর পরীক্ষা বাতিলের জের, রাজস্থানে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর
Next: বাড়িমালিককে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন ব্যক্তি! হাড়হিম করা ঘটনা গুজরাটে

সম্পর্কিত গল্প

sports.jpg

যুবভারতীতে ডার্বির ফাইনালে দুই প্রধানের টার্গেট ট্রফি

Online Desk মে 17, 2026
jihadi-drug.jpg

১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?

Online Desk মে 16, 2026
police.jpg

বাড়িমালিককে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন ব্যক্তি! হাড়হিম করা ঘটনা গুজরাটে

Online Desk মে 16, 2026

You may have missed

sports.jpg

যুবভারতীতে ডার্বির ফাইনালে দুই প্রধানের টার্গেট ট্রফি

Online Desk মে 17, 2026
suvendu-cm.jpg

২০ মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

Online Desk মে 16, 2026
suvendu-falta.jpg

ফলতায় দাঁড়িয়ে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি শুভেন্দুর

Online Desk মে 16, 2026
jihadi-drug.jpg

১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?

Online Desk মে 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.