Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রশ্নফাঁসের পর পরীক্ষা বাতিলের জের, রাজস্থানে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর

প্রশ্নফাঁসের পর পরীক্ষা বাতিলের জের, রাজস্থানে আত্মহত্যা নিট পরীক্ষার্থীর

Online Desk মে 16, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে নিট-২০২৬ সালের পরীক্ষা। আর সেই কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হল এক পড়ুয়া। শুক্রবার রাজস্থানের সিকরে ২৩ বছর বয়সী ওই নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবি।

রিপোর্ট অনুসারে, মৃত পড়ুয়ার নাম প্রদীপ মহিচ। সিকরের জলধারী নগর এলাকার পিপরালি রোডে এক ভাড়া বাড়িতে থাকত সে। অভিযোগে বোনের ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে প্রদীপ। আদতে ঝুনঝুনু জেলার একটি গ্রামের বাসিন্দা প্রদীপ নিটের প্রস্তুতির জন্য গত তিন বছর ধরে সিকরে থাকছিল। পরিবারের দাবি, প্রদীপ নিট-ইউজি ২০২৬-এ ৬৫০-এর বেশি নম্বর পাবে বলে আশা করেছিল। যা পেলে যে কোনও নাম করা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারত সে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষা বাতিল করার পর থেকেই প্রদীপ তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ছিল।

প্রদীপের বাবা রাজেশ কুমার মেঘওয়াল জানান, আর্থিকভাবে অসচ্ছল এক পরিবারের একমাত্র সন্তান প্রদীপ সিকরে তার দুই বোনের সঙ্গে থাকত। তার বোনেরা রেলের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ও পরিবারের সদস্যদের মতে, ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে। ওই সময় প্রদীপের ছোট বোন কোচিং ক্লাসে গিয়েছিল। বড় বোন বাথরুমে ছিল, তখনই প্রদীপ ঘরের ভেতরে গলায় ফাঁস দেয় বলে অভিযোগ। বড় বোন ফিরে এসে তাকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে খবর দেয় সে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রদীপকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 256

Continue Reading

Previous: বিক্ষোভের নাম করে থানাতে চলল ভাঙচুর! থমথমে আসানসোল জাহাঙ্গীর মহল্লা
Next: নেদারল্যান্ডসেও ‘ঝালমুড়ি’ বার্তা প্রধানমন্ত্রীর, বিদেশ বিভুঁইয়ে কী বললেন মোদী?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.