Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নজিরবিহীন পদক্ষেপ কমিশনের, রাতারাতি সরিয়ে দেওয়া হল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে

নজিরবিহীন পদক্ষেপ কমিশনের, রাতারাতি সরিয়ে দেওয়া হল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে

Online Desk মার্চ 16, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই নজিরবিহীন পদক্ষেপ নিল কমিশন। রাতারাতি সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। রবিবার রাতেই কমিশন চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছে। সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্যসচিব হচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। পাশাপাশি, সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদেও বদল করা হতে পারে বলে জানা গিয়েছে। কমিশন জানিয়েছে, সোমবার দুপুর তিনটের মধ্যে নতুন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব নিতে হবে।
ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর বর্তমানে রাজ্য প্রশাসনের বিশেষ ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। কিন্তু ভোটের আগে রাজ্য প্রশাসনে এত দ্রুত, বড়সড় রদবদল একেবারে নজিরবিহীন ঘটনা বলেই মত ওয়াকিবহাল মহলের।
কেবল প্রশাসনিক স্তরেই নয়, পুলিশের শীর্ষকর্তাদেরও বদল করতে চলেছে কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদেও বদল করা হতে পারে। সূত্রের খবর, ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডের জায়গায় নতুন ডিজি হতে পারেন অজয় নন্দা। নতুন পুলিশ কমিশনার কে হতে চলেছেন তা এখনও জানা যায়নি।

Post Views: 40

Continue Reading

Previous: নড়াচড়া করতে পারছেন না অভিনেত্রী! একের পর এক অসুখ পিছু ছাড়ছে না দীপিকা কক্কড়ের
Next: আজই প্রকাশিত হতে পারে বামেদের প্রাথমিক প্রার্থী তালিকা, জেনে নিন সম্ভাব্য প্রার্থীদের নাম

সম্পর্কিত গল্প

eci-2.jpg

পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

Online Desk মার্চ 16, 2026
fgtu.png

‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা

Online Desk মার্চ 16, 2026
GYANESH.jpg

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

Online Desk মার্চ 16, 2026

You may have missed

eci-2.jpg

পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

Online Desk মার্চ 16, 2026
fgtu.png

‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা

Online Desk মার্চ 16, 2026
GYANESH.jpg

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

Online Desk মার্চ 16, 2026
arrest-size.jpg

দশম শ্রেণীর গণ্ডিও পেরোননি, গুজরাটে গিয়ে করছিলেন ‘ডাক্তারি’! অবশেষে পাকড়াও নদিয়ার নীলকমল

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.