Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাগরিকত্বে কড়াকড়ি, বাংলাদেশ-পাকিস্তানের পাসপোর্ট সমর্পণ বাধ্যতামূলক করল কেন্দ্র

নাগরিকত্বে কড়াকড়ি, বাংলাদেশ-পাকিস্তানের পাসপোর্ট সমর্পণ বাধ্যতামূলক করল কেন্দ্র

Online Desk মে 19, 2026
PASSPORT.jpg

ওঙ্কার ডেস্কঃ সিএএ অনুযায়ী ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সেই নিয়মেও আরও কড়াকড়ি করল কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসে যাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাঁদের পাসপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারকে জানাতে হবে। এই মর্মে একটি ‘ডিক্লারেশন’ জমা দেওয়া বাধ্যতামূলক করল কেন্দ্র। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, নাগরিকত্ব পেতে ইচ্ছুক কোনও বাংলাদেশি, পাকিস্তানি কিংবা আফগান আবেদনকারীর কাছে নিজের দেশের কোনও বৈধ অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। কোনও আবেদনকারীর কাছে যদি এই মুহূর্তে বৈধ পাসপোর্ট থেকে থাকে, তবে আবেদনের সময় সেই পাসপোর্টের নম্বর, সেটি কবে ইস্যু করা হয়েছিল এবং তার মেয়াদ কত দিন রয়েছে, সব তথ্য বিশদে জানাতে হবে। আবেদনকারীকে লিখিতভাবে এই মর্মে মুচলেকা দিতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ঠিক ১৫ দিনের মধ্যে তিনি নিজের কাছে থাকা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিতর্ক ও দীর্ঘ টানাপড়েনের পর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছিল নরেন্দ্র মোদী সরকার। এই আইনের মূল লক্ষ্যই ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী তিন রাষ্ট্র থেকে এ দেশে চলে আসা নথিপত্রহীন অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার পথ মসৃণ করা। এবার সেই আইনি প্রক্রিয়াকে আরও নিঁখুত ও সুরক্ষিত করতে নতুন পাসপোর্টের নিয়ম যুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Post Views: 71

Continue Reading

Previous: ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বকে সতর্কবার্তা ‘হু’-এর; তৎপরতা শুরু ভারতেও
Next: এবারের পুরসভার স্ক্যনারে অভিষেকের বে-আইনি সম্পত্তি! এবার কি চলতে পারে বুলডোজার!

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.