Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার সিভিল সার্ভিস টপার, বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক নগদ

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার সিভিল সার্ভিস টপার, বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক নগদ

Online Desk সেপ্টেম্বর 13, 2025
ashwini-panda.jpg

ওঙ্কার ডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হওয়া ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে ওড়িশার সাম্বলপুর জেলার বামরা ব্লকে। ধৃত আধিকারিকের নাম অশ্বিনী কুমার পান্ডা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষিজমিকে বাড়ির উপযোগী জমিতে রূপান্তর করার জন্য এক ব্যক্তি আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে অশ্বিনী কুমার পান্ডা আবেদনকারীর কাছ থেকে ঘুষ চেয়ে বসেন। প্রথমে পান্ডা ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। যদিও আবেদনকারী জানান, এত টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। পরে ১৫ হাজার টাকার বিনিময়ে অশ্বিনী কুমার ওই কাজটি করতে রাজি হন। সেই সঙ্গে আবেদনকারীকে তিনি হুমকি দেন, টাকা না দিলে কাজ করবেন না তিনি। এদিকে আবেদনকারী বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি সরাসরি ভিজিল্যান্স দফতরের দ্বারস্থ হন। সেই দফতরের আধিকারিকরা পরিকল্পনা করে একটি ফাঁদ পাতে। ঠিক করা হয় আবেদনকারী যখন টাকা দেবেন সেই সময় অশ্বিনীকে হাতেনাতে ধরবেন তাঁরা। ড্রাইভারের হাত দিয়ে ঘুষের টাকা নেওয়ার সময় তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। পরে তাঁর কাছ থেকে ঘুষের সম্পূর্ণ টাকা উদ্ধার করা হয়।

এই ঘটনার পর আরও বিশদ তদন্তের জন্য, ভিজিল্যান্সের একটি দল ভুবনেশ্বরে অশ্বিনীর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে নগদ ৪.৭৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় অশ্বিনীর পাশাপাশি তাঁর গাড়ির চালক প্রবীণ কুমারকেও গ্রেফতার করা হয়। দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 136

Continue Reading

Previous: মিজোরামে রেললাইন উদ্বোধনে মোদী; পরবর্তী গন্তব্য মণিপুর
Next: সন্ত্রাসবাদ নিয়ে বাকবিতণ্ডায় পাকিস্তান ইজরায়িল; লাদেনের প্রসঙ্গ টেনে তুলোধনা পাকিস্তানকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.