Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে আরএসএস-এর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল

দিল্লিতে আরএসএস-এর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল

Online Desk জানুয়ারি 13, 2026
dattatreya-hosabale-rss.jpg

ওঙ্কার ডেস্ক: শতবর্ষ প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন তথা বিজেপির মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। কী ভাবে এই সংগঠন কাজ করে সে বিষয়ে জানতে সঙ্ঘের দফতরে এসে সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের সঙ্গে সাক্ষাৎ করল চিনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার নয়াদিল্লিতে আরএসএস-এর অফিসে এসে সৌজন্য সাক্ষাৎ করে ওই দলটি।

সূত্রের খবর, চিনা প্রতিনিধিদলটি সকাল ১১টা নাগাদ হোসাবালের অফিসে প্রবেশ করেন। সেখানে তাঁর সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে বৈঠক করে প্রতিনিধিদলটি। সূত্রের দাবি, ‘এটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকের অনুরোধটি চিনের পক্ষ থেকে এসেছিল।’ উল্লেখ্য, একদিন আগেই অর্থাৎ সোমবার চিনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দিল্লিতে বিজেপির সদর দফতর পরিদর্শন করেছিলেন। ওই বৈঠকে ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল। ‘বিজেপি এবং চিনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায়’ নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। সোমবার বিজেপির অফিস পরিদর্শনের সময় প্রতিনিধিদলটিতে ছিলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফেইহংও।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে আরএসএস বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সে বারে চিনা কূটনীতিকদের আমন্ত্রণ জানায়নি সঙ্ঘ। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে সঙ্ঘের শতবর্ষ পূর্তি উদযাপনের অংশ হিসেবে আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণের জন্য এই আয়োজন করা হয়েছিল। চিনের পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানানো হয়নি।

Post Views: 125

Continue Reading

Previous: আইপ্যাক কান্ডে নবান্নের সামনে ধর্না, অনুমতি চাইল হাইকোর্টে বিজেপি
Next: ‘১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি নয়’: ব্লিঙ্কিট, সুইগিকে নির্দেশ শ্রম মন্ত্রকের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.