Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাবা আমাকে বাঁচাও’, তুলে নিয়ে যাওয়ার সময় বলেছিল দিল্লির শিশুকন্যা, অসহায় জন্মদাতা গাড়ির পিছনে দৌড়েও কিছু করতে পারেননি

‘বাবা আমাকে বাঁচাও’, তুলে নিয়ে যাওয়ার সময় বলেছিল দিল্লির শিশুকন্যা, অসহায় জন্মদাতা গাড়ির পিছনে দৌড়েও কিছু করতে পারেননি

Online Desk জুন 24, 2026
helpless-people.jpg

ওঙ্কার ডেস্ক: মেয়েকে যখন অভিযুক্ত ট্যাক্সিচালক তুলে নিয়ে যাচ্ছিল, তখন চিৎকার বাবার কাছে সাহায্য চেয়েছিল সে। আর্তনাদ করে শিশুকন্যা বলেছিল ‘আমাকে বাঁচাও’। মেয়ের কাতর আর্জি শুনে তড়িঘড়ি ট্যাক্সির পিছনে ধাওয়া করেন জন্মদাতা। কিন্তু পিছু নিলেও গতি বাড়িয়ে কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে যায় গাড়িটি। তার কিছুক্ষণ পরে ঝোপের ভিতর থেকে শিশুর দেহ উদ্ধার হয় । তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।

সোমবার সকাল ৫টা নাগাদ মেয়েটির পরিবার পুলিশকে নিখোঁজ হওয়ার বিষয়ে জানায়। পরিবারের অভিযোগ পাওয়ার পরেই মেহরৌলি পুলিশ মেয়েটিকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে। ওই এলাকার কয়েক শো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তদন্ত চলাকালীন এক সন্দেহভাজন ট্যাক্সি চালক সম্পর্কে তথ্য পায় পুলিশ। এর পর চার ঘন্টার মধ্যে তদন্তকারীরা অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বাবলু (২৫)। একটি অ্যাপ ক্যাব চালায় সে। জিজ্ঞাসাবাদের মুখে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। মঙ্গলবার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। সে সময় পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করে তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ফুটপাথ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুকন্যাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত। ১০ বছরের শিশুকন্যার বাবার অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু হয়। অভিযুক্তকে খুঁজে বের করতে ন’টি দল গঠন করে পুলিশ। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অনন্ত মিত্তল জানিয়েছেন, অ্যাপ ক্যাব ওই গাড়িটির ডিজিটাল তথ্য বার করা হয়। সাহায্য নেওয়া হয় জিপিএসেরও। দিল্লির বিকাশপুরীতে গাড়িটির হদিশ মেলে।

Post Views: 26

Continue Reading

Previous: তারাতলা গোডাউন ঘটনায় তৃণমূলকে দোষারোপ ইন্দ্রনীল খাঁয়ের; পরিস্থিতির উপর নজর মুখ্যমন্ত্রীর, চালু হেল্পলাইন নম্বর
Next: পুর্ব মেদনীপুরে ৩ বছরের নাবালিকাকে ধর্ষণ; অভিযুক্তের সহকারীদের হামলায় আহত ১২

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.