Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে উদ্ধার আরডিএক্সের যোগসূত্রের আশঙ্কা তদন্তকারীদের; চলছে তল্লাশি

দিল্লি বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে উদ্ধার আরডিএক্সের যোগসূত্রের আশঙ্কা তদন্তকারীদের; চলছে তল্লাশি

Online Desk নভেম্বর 12, 2025
delli-blast.png

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতা আরও বেড়েছে। ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশের একাধিক জেলায় শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, রাজ্য পুলিশের বিশেষ শাখা এবং এনআইএ-র যৌথ উদ্যোগে একাধিক স্থানে চলছে অভিযান। সূত্রের খবর, বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের লখনউ, সাহারানপুর, লখিমপুর খেরি সহ অন্তত ছ’টি জেলায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির নম্বরপ্লেট হরিয়ানার। তদন্তে উঠে এসেছে, ফারিদাবাদ থেকে এই গাড়িটি কেনা হয়েছিল বলে অনুমান করছে দিল্লি পুলিশ ও এনআইএ। বিস্ফোরণের পর দিনই ফারিদাবাদে প্রায় ৩৬০ কিলোগ্রাম আরডিএক্স তৈরির উপকরণ (অ্যামোনিয়াম নাইট্রেট) উদ্ধার হয়েছে। এছাড়াও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে মিলেছে প্রায় ২,৯০০ কিলোগ্রাম বিস্ফোরক সামগ্রী। এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের যোগ থাকতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
নিরাপত্তা সংস্থাগুলির একাধিক দল বর্তমানে উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকাগুলিতে স্থানীয় সূত্রের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহ করছে। দিল্লি পুলিশের বিশেষ দল ইতিমধ্যেই একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, যেখানে সন্দেহজনক কয়েকজনকে ঘটনাস্থলের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য এনআইএ, আইবি ও দিল্লি পুলিশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে। গোয়েন্দাদের মতে, এই বিস্ফোরণের পিছনে একটি বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক কাজ করছে, যারা গত দুই বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বিস্ফোরক সংগ্রহ করছিল।
বর্তমানে দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি, যদিও তদন্তকারীরা কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Post Views: 142

Continue Reading

Previous: বিগত দুই বছর ধরে চলছিল হামলার ছক; জেরায় স্বীকারোক্তি অভিযুক্ত শাহিনার
Next: নির্বাচন কমিশনের বিএলএ নিয়োগে নয়া নিয়মে সমর্থন শুভেন্দুর; পাল্টা কটাক্ষ তৃণমূলের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.