Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • নির্বাচন কমিশনের বিএলএ নিয়োগে নয়া নিয়মে সমর্থন শুভেন্দুর; পাল্টা কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের বিএলএ নিয়োগে নয়া নিয়মে সমর্থন শুভেন্দুর; পাল্টা কটাক্ষ তৃণমূলের

Online Desk নভেম্বর 12, 2025
shubhendu-adhikari.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। রাজ্যের শাসক দল বরাবর এস এই আরের বিরধিতা করে এসেছে। তাঁদের মতে এসআইআর এর মাধ্যমে বিজেপি বাংলার ভোটার তালিকাকে ব্যাপক ভাবে প্রভাবিত করতে পারে। এর মধ্যেই রাজ্যে নির্বাচনী প্রস্তুতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগের নিয়ম শিথিল করা হয়েছে কমিশনের তরফে। এতদিন পর্যন্ত কোনও রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট হতে গেলে সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যেকোনও ভোটারকে বিএলএ হিসেবে নিযুক্ত করা যাবে। অর্থাৎ, নির্দিষ্ট বুথের ভোটার হওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না।
কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার আট দিন পর থেকে। নির্বাচন কমিশনের মতে, নতুন নিয়ম কার্যকর হলে বিএলএ নিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। বিভিন্ন রাজনৈতিক দল এতদিন অভিযোগ করছিল, পুরনো নিয়মের ফলে বহু বুথে পর্যাপ্ত এজেন্ট নিয়োগ করা সম্ভব হচ্ছিল না। কমিশন মনে করছে, এই পরিবর্তনের ফলে সেই সমস্যার সমাধান হবে।
তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও কার্যকর করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির চাপে এই নিয়ম বদল করেছে। দলের বক্তব্য, এই সিদ্ধান্ত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং এর মাধ্যমে বুথ দখলের সুযোগ বাড়তে পারে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কিছু সুবিধা মিললেও স্থানীয় বুথ পর্যায়ে দায়বদ্ধতা ও জনসংযোগের ঘনিষ্ঠতা কমে যেতে পারে। কারণ বুথভিত্তিক ভোটাররা এলাকার মানুষ ও সমস্যাগুলি ভালোভাবে জানতেন, যা বাইরে থেকে আসা কোনও এজেন্টের পক্ষে বোঝা কঠিন।
নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, প্রতিটি দলকে সমান সুযোগ দিতে গিয়েই এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কমিশন আরও নির্দেশ দিয়েছে, নতুন নিয়ম মেনে দ্রুত বিএলএ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে। রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিকদের কাছে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে।

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে উদ্ধার আরডিএক্সের যোগসূত্রের আশঙ্কা তদন্তকারীদের; চলছে তল্লাশি
Next: ইসলাবাদে বিস্ফোরণের নেপথ্যে আছে ভারতের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী, দাবি শাহবাজের; অভিযোগে পাত্তাও দেয়নি নয়া দিল্লি

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.