Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডেলিভারি বয়ের বাইক বাজেয়াপ্ত পুলিশের, ফেরত না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

ডেলিভারি বয়ের বাইক বাজেয়াপ্ত পুলিশের, ফেরত না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: ডেলিভারি বয়ের বাইক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। বার বার তা ফেরত চেয়ে আবেদন নিবেদন করছিলেন ৩২ বছর বয়সী ওই যুবক। কিন্তু তাতে কর্ণপাত না করায় থানার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই ডেলিভারি কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বেরেলিতে।

রিপোর্ট অনুসারে, আক্রান্ত ওই ডেলিভারি কর্মীর নাম অক্ষয় কাশ্যপ। তাঁর শরীরের উপরের অংশ পুড়ে গিয়েছে। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কাশ্যপ ডেলিভারির জন্য গঙ্গাপুরে যান। একটি দোকানের বাইরে তাঁর বাইকটি দাঁড় করিয়ে রাখেন তিনি, গাড়ির চাবিটিও বাহনে লাগানো ছিল। সেই সময় বাইকটি নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। তখনই এক জনকে ধাক্কা মারে সে। যার ফলে গুরুতর জখম হন তিনি। তার পর বাজেয়াপ্ত করা হয় দুচাকাটি। ডেলিভারি কর্মীর অভিযোগ, তিনি বাইকটি উদ্ধারের জন্য বেশ কয়েকবার থানায় গিয়েছিলেন। কিন্তু তা ফেরানো হয়নি। এর ফলে তাঁর ডেলিভারির কাজকর্ম ব্যাহত হয়। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ, বড়দারি থানা চত্বরে কাশ্যপ গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন বলে অভিযোগ। ওই যুবক থানার পিছনে একটি ভাড়া বাড়িতে থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শহর) মানুষ পারিক বলেন, থানায় থাকা পুলিশ সদস্যরা আগুন নেভাতে তড়িঘড়ি ছুটে যান। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই পুলিশ কর্তা বলেন, কাশ্যপকে জানানো হয়েছে, কোনও অভিযোগ দায়ের না হলে দুদিনের মধ্যে গাড়িটি ছেড়ে দেওয়া হবে; সেটি না হলে আদালতের মাধ্যমে গাড়িটি ফেরত দেওয়া হবে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Post Views: 177

Continue Reading

Previous: বিমানবন্দরে নেতিনয়াহু-মোদী আলিঙ্গন, ইজরায়িল সফরে প্রধানমন্ত্রী
Next: ‘ফ্লাইং কিস’ দিয়ে ফের বিতর্কে বিধায়ক নারায়ণ গোস্বামী

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.