Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ফ্লাইং কিস’ দিয়ে ফের বিতর্কে বিধায়ক নারায়ণ গোস্বামী

‘ফ্লাইং কিস’ দিয়ে ফের বিতর্কে বিধায়ক নারায়ণ গোস্বামী

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
WhatsApp-Image-2026-02-25-at-6.42.34-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য উদযাপনে স্থানীয় তৃণমূল দলের পক্ষ থেকে অশোকনগরে আয়োজন করা হয় এক বিশেষ মিছিলের । আর এই মিছিল শেষেই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড! দলের এক মহিলা কর্মীকে আকস্মিক ‘ফ্লাইং কিস’ দিতে দেখা যায় অশোকনগরের রোমান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামীকে ! মুহূর্তের মধ্যে বিধায়কের ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়,তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল তিন নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে ‘ফ্লাইং কিস’ দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত। বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তাঁর দাবি, এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। ফের এমন ঘটনায় অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তবে এবারের নির্বাচনে অশোকনগর বাসি আর তাকে ফ্লাইং কিস দেবে বলে মনে হয় না বলেই কটাক্ষ করেন এই বিরোধী নেতা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, এ ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি একটি পোস্ট করে লেখেন,
“বাহঃ রে তৃণমূল বাহঃ।
মহিলাদের প্রতি তৃণমূলের আচরণ চিরাচরিত – তা সন্দেশখালিতে তৃণমূলের নেতা দ্বারা অত্যাচারিত মা বোন হোক বা তৃণমূলের মন্ত্রী দ্বারা রাষ্ট্রপতির অপমান বা বোলপুর থানার আইসি-র স্ত্রী ও মা-কে জড়িয়ে অশ্লীল ও অশোভনীয় মন্তব্য, কিংবা কসবা ল’কলেজে তৃণমূল নেতার কীর্তি সবেতেই তৃণমুল এগিয়ে। লিস্ট লম্বা হবে সব তথ্য দিতে গেলে।
নিচে দেওয়া ভিডিওটি গত ২৪শে ফেব্রুয়ারির অশোকনগরের। ওখানকার কীর্তিমান বিধায়ক নারায়ণ গোস্বামী ওনার দলের মহিলা কর্মীর দিকে অশ্লীল অঙ্গ ভঙ্গি করছেন যা দৃশ্যমান।
আমি পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো আগামীদিনে এই চরিত্রহীন মানুষদের বর্জন করতে এগিয়ে আসুন। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে এই নির্লজ্জ সরকারকে ঝাঁটিয়ে বিদায় দিন।
সময় এসেছে মা ভবানীর রূপ ধারণ করার। ’’

সূত্রের খবর, আগেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিও খেতে হয়েছিল। ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার মিছিলের পর ‘ফ্লাইং কিস’ বিতর্কে সরগরম অশোকনগর। এখন দেখার, এই ঘটনায় শাসকদল বা সংশ্লিষ্ট বিধায়কের পক্ষ থেকে কী ব্যাখ্যা তুলে ধরা হয় ভোট বৈতরণীর পার হওয়ার আগে।

Post Views: 150

Continue Reading

Previous: ডেলিভারি বয়ের বাইক বাজেয়াপ্ত পুলিশের, ফেরত না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
Next: শিল্পপতি অনিল আম্বানির ৩,৭১৬ কোটির বাড়ি বাজেয়াপ্ত ইডির

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.