Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুরাটে র‍্যাগিং-এর শিকার হয়ে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, হোস্টেল থেকে উদ্ধার দেহ

সুরাটে র‍্যাগিং-এর শিকার হয়ে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, হোস্টেল থেকে উদ্ধার দেহ

Online Desk আগস্ট 10, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: র্যা গিং এর বলি হল এক ডাক্তারি পড়ুয়া। রবিবার সুরাটের এক সরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হয়েছে ওই পড়ুয়া। ইতিমধ্যে গোটা ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। র্যা গিং এর অভিযোগে চার জন সিনিয়র চিকিৎসককে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, মৃত চিকিৎসকের নাম হর্ষ পান্ডিয়া, ৩০ বছর বয়স তাঁর। হোস্টেলের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। স্নাতকোত্তরে পড়াশোনার পাশাপাশি হর্ষ গত ছয় মাস ধরে নিউ সিভিল হসপিটাল-এর মাইক্রোবায়োলজি বিভাগে রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর, স্বাস্থ্যমন্ত্রী প্রফুল্ল পানসেরিয়া মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর অ্যাডিশনাল ডিরেক্টর জয়েশ সাচদের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী জানান, এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। হোস্টেল বা হাসপাতাল চত্বরে তিনি কোনও ধরনের র্যাাগিংয়ের শিকার হয়েছিলেন কিনা, অথবা কোনও ব্যক্তির দ্বারা মানসিক বা শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন কিনা সব দিক দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার সূত্রে খবর, হর্ষের সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছিল। হর্ষের বাবা ডা. সুভাষ পান্ডিয়া জানান, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি ফোন পান। হর্ষের বন্ধু তাঁকে ফোন করে তড়িঘড়ি সুরাটে আসার জন্য বলেন। তাঁর বাবা বলেন, পড়াশোনা নিয়ে হর্ষের কোনও সমস্যা ছিল না। তবে, ওই বিভাগে কাজ নিয়ে সিনিয়রদের সঙ্গে সমস্যা হওয়ার খবর মিলেছিল। তদন্তে জানা গিয়েছে, চার জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ওই তরুণকে ক্রমাগত হেনস্থা করেছিলেন। তাঁরা হলেন, ডাঃ নিরালি ভাসাবে, ডাঃ অনুজ মহেশ্বরী, ডাঃ দীক্ষিত ঘেভারিয়া এবং হিনা ভুতনে। চার জনকেই হাসপাতাল, হোস্টেল এবং সমস্ত শিক্ষামূলক কাজ থেকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Post Views: 21

Continue Reading

Previous: শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনার আবহেই তারেকের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের
Next: নিয়োগে স্বচ্ছতার দাবিতে রাঁচিতে জেন-জি বিক্ষোভ, বিধানসভা ঘেরাও রুখতে জলকামান পুলিশের

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026
fire-1280.jpg

সৌদি আরবে আসবাব কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত্যু ১৬ বাংলাদেশি শ্রমিকের

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.