Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনার আবহেই তারেকের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনার আবহেই তারেকের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

Online Desk আগস্ট 10, 2026
tarique-dinesh.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যা নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহে সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী। এক দিন আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন। সোমবার তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকেও বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র-জনতার বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি ছিল ৫ আগস্ট। নয়াদিল্লি থেকে ভার্চুয়াল ভাষণ দেন আওয়ামী লীগে নেত্রী। যার পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে। ওই ভাষণে শেখ হাসিনা বলেন, দেশকে ‘সঠিক পথে’ ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা কিংবা মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে পুলিশি দমন পীড়নের জন্য শেখ হাসিনাকে আগেই মৃত্যুদণ্ড দিয়েছে। গত ৫ আগস্ট দিল্লি থেকে হাসিনার ভাষণের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এ ধরনের মন্তব্য জনমানসে বিরূপ প্রভাব ফেলেছে বলে অভিযোগ ঢাকার। হাসিনার এই মন্তব্য দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রচেষ্টা জটিল হয়ে উঠছে বলে মত তারেক রহমান সরকারের।

সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার মনে হয়, যখন দুজন নেতা দেখা করেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সুরাহা হয়। আমার পূর্ণ আস্থা আছে, মানুষ ঐক্যবদ্ধ এবং এর সমাধান অবশ্যই হবে। আমি এ বিষয়ে অত্যন্ত আশাবাদী। এখানে নেতিবাচক কিছু নেই; সবকিছু ইতিবাচক।’

Post Views: 22

Continue Reading

Previous: অবশেষে চোখের চিকিৎসায় বিদেশযাত্রায় অভিষেককে শর্ত সাপেক্ষ অনুমতি সুপ্রিম কোর্টের
Next: সুরাটে র‍্যাগিং-এর শিকার হয়ে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, হোস্টেল থেকে উদ্ধার দেহ

সম্পর্কিত গল্প

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.