Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও এক ধাপ এগোল ভারত, র‍্যামজেট শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাচ্ছে সেনা

ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও এক ধাপ এগোল ভারত, র‍্যামজেট শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাচ্ছে সেনা

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
www

ওঙ্কার ডেস্কঃ অপারেশন সিঁদুর এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পরবর্তী সময়ে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে তৎপর নয়াদিল্লি। সম্প্রতি বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করেছে কেন্দ্র। এবার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও এক ধাপ এগোল ভারত। সফল ভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল র্যারমজেট শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের বিমানে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র আকাশ পথে শত্রুদের মোকাবিলা করবে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্র দেশের আকাশ-প্রহরাকে আরও নিশ্ছিদ্র করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।
র্যা মজেট হল এক বিশেষ ধরনের জেট ইঞ্জিন, যা সুপারসনিক ক্ষেপণাস্ত্রে ব্যবহার হয়। বিশ্বের খুব কম দেশের কাছেই এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে ওড়িশার চাঁদিপুর থেকে র্যারমজেট শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়। পরে ডিআরডিও জানায়, উৎক্ষেপণ সফল হয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটির সবক’টি মাপকাঠি নিখুঁত ভাবে কাজ করেছে।
প্রসঙ্গত, ২৬-২৭ অর্থবর্ষের জন্য ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রতিরক্ষায়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকেও সুপারসনিক থেকে হাইপারসনিক করে তোলার পরিকল্পনা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Post Views: 80

Continue Reading

Previous: মৌমাছির কামড় থেকে ২০ শিশুকে রক্ষা করে নিজেই মারা গেলেন অঙ্গনওয়াড়ি কর্মী
Next: জম্মুকাশ্মীরের উধমপুরে ২ জইশ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.