Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মৌমাছির কামড় থেকে ২০ শিশুকে রক্ষা করে নিজেই মারা গেলেন অঙ্গনওয়াড়ি কর্মী

মৌমাছির কামড় থেকে ২০ শিশুকে রক্ষা করে নিজেই মারা গেলেন অঙ্গনওয়াড়ি কর্মী

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: সাহস ও ভালোবাসার অনন্য নিদর্শন। মৌমাছির কামড় থেকে ২০ শিশুকে বাঁচাতে সক্ষম হলেও নিজেই পতঙ্গের কামড়ে প্রাণ হারালেন অঙ্গনওয়াড়ি কর্মী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমুচ জেলার রণপুর গ্রামে।

রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটেছে মাদাভাদা পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই কেন্দ্রের শিশুরা যখন খেলছিল সেই সময় ঝাঁকে ঝাঁকে উড়ে আসে মৌমাছির দল। তারা শিশুদের উপর এসে আছড়ে পড়ে। সেই সময় ওই কেন্দ্রের রাঁধুনি কাঞ্চন বাই মেঘওয়াল নিজের সুরক্ষার কথা না ভেবে শিশুদেরকে আড়াল করে কেন্দ্রের ভেতরে নিয়ে যান। শিশুদের কামড় থেকে রক্ষা করার সময় পতঙ্গের ঝাঁকটি তার উপর চড়াও হয়। শতাধিক মৌমাছি তাঁর শরীরে হুল ফোটায়। তবুও, সমস্ত শিশুকে নিরাপদ জায়গায় না নিয়ে আসা পর্যন্ত থামেননি কাঞ্চন। এত পতঙ্গের কামড়ে অসুস্থ হয়ে পড়েন ওই রাঁধুনি। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, কাঞ্চন বাই পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী হলেও স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সভাপতি ছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। তাঁর স্বামী শিবলাল পক্ষাঘাতগ্রস্ত। তাঁদের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর তাঁর দেয়হ গ্রামে পৌঁছয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওই গ্রামের গাছের মৌচাকটি সরানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা।

Post Views: 185

Continue Reading

Previous: বিদেশী গেমের প্রভাব, গাজিয়াবাদে ৯ তলা থেকে ঝাঁপ তিনি নাবালিকার
Next: ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও এক ধাপ এগোল ভারত, র‍্যামজেট শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাচ্ছে সেনা

সম্পর্কিত গল্প

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.