Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিদেশী গেমের প্রভাব, গাজিয়াবাদে ৯ তলা থেকে ঝাঁপ তিনি নাবালিকার

বিদেশী গেমের প্রভাব, গাজিয়াবাদে ৯ তলা থেকে ঝাঁপ তিনি নাবালিকার

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
gaziabad.png

ওঙ্কার ডেস্ক: গাজিয়াবাদের লোনি এলাকার ভারত সিটি আবাসনে বুধবারে ভোররাতের নিস্তব্ধতা ভেঙে হৃদয়বিদারক এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা। অ্যাপার্টমেন্টের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে একই পরিবারের তিন নাবালিকা। মৃত তিন নাবালিকার নাম পাখি (১২), প্রাচি (১৪) এবং ভিশিকা (১৬)। ঘটনায় শোকস্তব্ধ প্রতিবেশী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সকলেই। তিন নাবালিকার হঠাৎ এমন কর্মকান্ডের নেপথ্যের কারণ খুঁজছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তিন বোন চুপিসারে বাড়ির একটি ঘরে যায়। তারপর সেখান থেকে কোনওভাবে নবম তলার একটি ফাঁকা অংশে পৌঁছে দরজা বন্ধ করে দেয়। প্রাথমিক তদন্তে অনুমান, একটি চেয়ার বা আসবাব ব্যবহার করে জানালা বা বারান্দা টপকে তারা নিচে ঝাঁপ দেয়। রাত প্রায় দু’টো নাগাদ বিকট শব্দে আবাসনের নিরাপত্তারক্ষী ও বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। ওই অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা দুর্ঘটনার সময় নিজের বাড়ির বারান্দায় উপস্থিত ছিলেন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি জানান, “এক বোন আগে ঝাঁপ দিতে গেলে বাকি দু’জন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনজনই নিচে পড়ে যায়”। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে ওঠার সুযোগ পাননি।

পরিবারের দাবি, গত কয়েক মাস ধরে তিন বোনই মোবাইল ফোনে অনলাইন গেম খেলায় অস্বাভাবিকভাবে আসক্ত হয়ে পড়েছিল। পড়াশোনা ও দৈনন্দিন কাজকর্মে মনোযোগ কমে যাচ্ছিল। এই নিয়ে বাবা-মা একাধিকবার আপত্তি জানান এবং সম্প্রতি ফোন ব্যবহারেও নিয়ন্ত্রণ আরোপ করেন। পুলিশ বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে, যাতে বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা এবং নিজেদের মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে ওই চিরকুটের বিষয়বস্তু ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশীরা জানান, তিন বোনই পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল এবং প্রায় সব সময় একসঙ্গেই থাকত। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তকারীরা তাদের মোবাইল ফোন, অনলাইন কার্যকলাপ এবং সাম্প্রতিক আচরণ বিশ্লেষণ করছেন। মানসিক চাপ, পারিবারিক নিষেধাজ্ঞা বা অন্য কোনও প্রভাব সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে তিন কিশোরীর মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। ডিজিটাল যুগে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর অনলাইন আসক্তির প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সমাজের বিভিন্ন মহলে। পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Post Views: 262

Continue Reading

Previous: বালোচিস্তানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে নাজেহাল পাকিস্তান, স্বীকার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী
Next: মৌমাছির কামড় থেকে ২০ শিশুকে রক্ষা করে নিজেই মারা গেলেন অঙ্গনওয়াড়ি কর্মী

সম্পর্কিত গল্প

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.