Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের উধমপুরে ২ জইশ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

জম্মুকাশ্মীরের উধমপুরে ২ জইশ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
crpf-1280.jpg

ওঙ্কার ডেস্ক: গুহার মধ্যে লুকিয়েও শেষরক্ষা হল না। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জইশ জঙ্গির। মঙ্গলবার জম্মুকাশ্মীরের উধমপুর জেলার রামনগরের জঙ্গলে এই ঘটনা ঘটেছে। আকাশপথে নজরদারি চালানোর সময় দুই জঙ্গিকে শনাক্ত করা হয়। এর পর সকালে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সেই অভিযানে মৃত্যু হয় দুই জঙ্গির।

রিপোর্ট অনুসারে, নিহত দুই জঙ্গির মধ্যে এক জন জইশের শীর্ষ কমান্ডার রয়েছে। যাকে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী খুঁজছিল। সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে সোমবার। সেই সময় সংঘর্ষ হয় জঙ্গিদের সঙ্গে। পরে ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গা ঢাকা দেয় জঙ্গিরা। তাদেরকে শনাক্ত করতে ড্রোন ওড়ায় নিরাপত্তা বাহিনী। এক আধিকারিক বলেন, ‘জইশ জঙ্গিদের গতিবিধি ট্র্যাক করে ড্রোনগুলি। তাদেরকে জঙ্গলের মধ্যে একটি গুহায় লুকিয়ে থাকতে দেখা গেছে।’

উল্লেখ্য, কিশতোয়ার জেলার চাতরু বনাঞ্চলে লুকিয়ে রয়েছে আরও তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান জারি রেখেছে। ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ১৮ জানুয়ারি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে একজন প্যারা কমান্ডো নিহত এবং আট জওয়ান জখম হন। তার পর থেকে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ চাতরু, সিংপোরা এবং চিংগুম এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। যাতে ২৬ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছিল। তার পর উপত্যকাজুড়ে নিরাপত্তা কড়াকড়ি করেছে ভারতীয় বাহিনী।

Post Views: 167

Continue Reading

Previous: ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও এক ধাপ এগোল ভারত, র‍্যামজেট শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাচ্ছে সেনা
Next: ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শিলিগুড়ির দুন হেরিটেজ স্কুলের যৌথ উদ্যোগ

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.