Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পথ দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের ছোট ছেলে

পথ দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের ছোট ছেলে

Online Desk আগস্ট 6, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের। বাবার মৃত্যুর প্রায় তিন বছর পর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছেলে আবান আহমেদের। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে রাস্তার ডিভাইডারে ওই যুবকের গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে গাড়িতে চেপে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা সোনু নামের আরেক ব্যক্তিরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাঁসির জেলে বন্দি রয়েছেন আতিকের এক ছেলে, তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আতিকের পাঁচ ছেলে। বড় ছেলে উমর আহমেদ লখনউ জেলে বন্দি, আলি আহমেদ নামে আরেকজন ঝাঁসি জেলে রয়েছেন। তৃতীয় ছেলে আসাদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে নিহত হন। চতুর্থ ছেলে আহজাম বর্তমানে বাইরে। আর পঞ্চম ছেলে আবান বৃহস্পতিবার দুর্ঘটনায় মারা গেলেন। সিনিয়র পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনার খবর পায় পুলিশ, একটি এসইউভি রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর যায়। তিনি বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তিন জন জখম হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, প্রাক্তন সাংসদ ও সাজাপ্রাপ্ত অপরাধী আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে ২০২৩ সালের ১৫ এপ্রিল আততায়ীরা গুলি করে হত্যা করে। সাংবাদিকের ছদ্মবেশে এসে তিন আততায়ী এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি ঘেরাটোপে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আতিক আহমেদের বিরুদ্ধে হত্যা, তোলাবাজি ও অপহরণ-সহ বহু অপরাধের মামলা ছিল। এসব মামলায় ২০২৩ সালের মার্চ মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত।

Post Views: 22

Continue Reading

Previous: জমি-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেকের আপ্তসহায়ক
Next: সমস্ত সরকারি হাসপাতালে খুলতে হবে বেবি ফিডিং রুম; জানাল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.