Skip to content
আগস্ট 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিবাহ-বিচ্ছেদের পর ভুগছিলেন অবসাদে, গাজিয়াবাদে বহুতল থেকে ঝাঁপ মনোবিদের

বিবাহ-বিচ্ছেদের পর ভুগছিলেন অবসাদে, গাজিয়াবাদে বহুতল থেকে ঝাঁপ মনোবিদের

Online Desk আগস্ট 3, 2026
himika.jpg

ওঙ্কার ডেস্ক: বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। আর তার জেরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মনোবিদ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ৪০ বছর বয়সী ওই মনোবিদের এমন চরম পদক্ষেপের ফলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট ঘটনাটি ঘটেছে নন্দগ্রাম থানা এলাকার রাজ নগর এক্সটেনশনে। মৃত চিকিৎসকের নাম হিমিকা আগরওয়াল। তাঁর বাবার নাম রাকেশ চন্দ্র আগরওয়াল। রাকেশবাবুও পেশায় একজন মনোবিদ। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসিপি জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘২ আগস্ট নন্দগ্রাম থানায় খবর আসে, রাজ নগর এক্সটেনশনের ‘অফিসার্স সিটি-২’ সোসাইটির পাঁচ তলা থেকে হিমিকা আগরওয়াল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।’
তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহ-বিচ্ছেদ হয় হিমিকার। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর বাবা জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদ তাঁর মেয়ের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের ফলে তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। ঘটনার পর সোসাইটির অন্যান্য বাসিন্দারা হিমিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এইই ঘটনায়। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

Post Views: 17

Continue Reading

Previous: ‘যারা রাম মন্দিরের বিরোধিতা করেছিল, তারাই এখন অনুদান নিয়ে প্রশ্ন তুলছে’: বিরোধীদের আক্রমণ যোগীর
Next: দিঘার সমুদ্রে শাড়ি-সালোয়ার পরে নামায় কড়াকড়ির ভাবনা রাজ্য সরকারের

সম্পর্কিত গল্প

pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026

You may have missed

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.