Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাটে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ২ শ্রমিকের, আহত ২০

গুজরাটে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ২ শ্রমিকের, আহত ২০

Online Desk নভেম্বর 12, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ গুজরাটের ভারুচ জেলায় একটি ওষুধ কারখানায়। বয়লার থেকে এই বিস্ফোরণ এবং তার ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার দুই শ্রমিকের। জখম হয়েছেন আরও ২০ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কারখানাটি সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত। বুধবার ভোর আড়াইটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ভারুচের জেলাশাসক গৌরাঙ্গ মাকওয়ানা এ বিষয়ে বলেন, ‘কারখানার ভেতরে একটি শক্তিশালী বয়লার বিস্ফোরণের জেরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার কাঠামো ভেঙে পড়ে। বেশিরভাগ শ্রমিক পালিয়ে যেতে সক্ষম হলেও, তাদের মধ্যে দু’জন আটকে পড়েন। দুজনেই মারা যান। আগুন নেভানোর পর ধ্বংসস্তূপ থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় প্রায় ২০ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন।’

মাকওয়ানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। সরেজমিনে তাঁরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড হেলথ-এর আধিকারিকরাও ঘটনার তদন্তের জন্য ওই কারখানায় পৌঁছেছেন। কারখানাটির প্রয়োজনীয় সমস্ত লাইসেন্স এবং অনুমোদন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Post Views: 136

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next: ২৬/১১ থেকে ১০/১১, বার বার শিরোনামে এসেছে পাক মদতপুষ্ট জঙ্গি মাসুদ আজহার

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.