Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এবার শেয়ার বাজারেও কেনাবেচা করা যাবে সোনা!

এবার শেয়ার বাজারেও কেনাবেচা করা যাবে সোনা!

Online Desk জুন 10, 2026
Untitled.png

ওঙ্কার বাংলা: সোনায় আগ্রহদের জন্য সুখবর, বিনিয়োগের মাত্রা বাড়ল সোনা কেনার ক্ষেত্রে। এতদিন সোনা কেনার জন্য গয়নার দোকান বা বুলিয়ন মার্কেটের উপর নির্ভর করতে হলেও এবার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মতোই ডিজিটাল মাধ্যমে সহজে সোনা কেনাবেচার সুযোগ মিলতে চলেছে। দেশের অন্যতম বৃহৎ শেয়ার বাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) আগামী ১০ সপ্তাহের মধ্যেই তাদের ‘ইলেকট্রনিক গোল্ড রিসিটস’ (EGR) সেগমেন্ট পুরোপুরি চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সোনা শুধু অলঙ্কার বা পারিবারিক সম্পদ হিসেবেই নয়, বরং আধুনিক বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় মাধ্যম হিসেবে আরও জনপ্রিয় হয়ে উঠবে। ডিজিটাল প্ল্যাটফর্মে সোনা কেনাবেচা করা গেলে সংরক্ষণ, নিরাপত্তা এবং বিশুদ্ধতা নিয়ে অনেক উদ্বেগের অবসান ঘটবে।
নতুন ব্যবস্থার অন্যতম বড় সুবিধা হল খাঁটি সোনার নিশ্চয়তা। ইলেকট্রনিক গোল্ড রিসিটসের মাধ্যমে শুধুমাত্র ২৪ ক্যারেট সোনা কেনাবেচা করা যাবে। এর বিশুদ্ধতার মাত্রা হবে ৯৯৫ এবং ৯৯৯, ফলে জাল বা নিম্নমানের সোনা পাওয়ার আশঙ্কা থাকবে না। এছাড়া ছোট ও বড়— উভয় ধরনের বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। একজন বিনিয়োগকারী চাইলে সর্বনিম্ন ১০০ মিলিগ্রাম বা ০.১ গ্রাম সোনা কিনতে পারবেন। আবার প্রয়োজন হলে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত সোনা কেনার সুযোগও থাকবে। ফলে মধ্যবিত্ত বিনিয়োগকারীদের কাছেও এটি সহজলভ্য হয়ে উঠবে। ট্রেডিংয়ের ক্ষেত্রেও থাকছে বিশেষ সুবিধা। সাধারণ শেয়ার বাজার নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে গেলেও EGR প্ল্যাটফর্মে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সোনা কেনাবেচা করা যাবে। ফলে কর্মজীবী মানুষেরাও সুবিধাজনক সময়ে লেনদেন করতে পারবেন। ডিজিটালভাবে সোনা কেনা হলেও তার সমপরিমাণ প্রকৃত সোনা সেবি (SEBI) অনুমোদিত এবং নিয়ন্ত্রিত ভল্টে নিরাপদে সংরক্ষিত থাকবে। ফলে নিরাপত্তা নিয়ে কোনও দুশ্চিন্তার কারণ নেই। কর ব্যাবস্থাতেও রয়েছে স্বস্তি, শুধুমাত্র শুধুমাত্র ট্রেডিং বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনাবেচা করলে কোনও GST দিতে হবে না। তবে বিনিয়োগকারী যদি ডিজিটাল সোনার বদলে বাস্তব সোনা হাতে নিতে চান, সেক্ষেত্রে ৩ শতাংশ GST প্রযোজ্য হবে। বাজার বিশেষজ্ঞদের মতে, শুরুতে এই ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত হতে কিছুটা সময় লাগলেও আগামী দিনে ডিজিটাল সোনা বিনিয়োগের ক্ষেত্রে EGR একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।
এই সোনা কেবল মাত্র মানুষের জীবনে শুধু মাত্র ভোগ বিলাসিতার বস্তু নয়। এই সোনা মানুষের জীবনে এক সঞ্চয় ও বটে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা বাড়তে কিছুটা সময় লাগতে পারে। কারণ বড় বড় ব্রোকারেজ হাউস বা অ্যাপগুলি ধাপে ধাপে তাদের প্ল্যাটফর্মে এই সুবিধা যুক্ত করছে। তবে আগামী দিনে এটি যে সোনা বিনিয়োগের একটি অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Post Views: 79

Continue Reading

Previous: জম্মু-কাশ্মীরের উরিতে দুর্ঘটনাবশত গ্রেনেড বিস্ফোরণ, মৃত্যু ২ সেনাজওয়ানের
Next: ‘আমরাই হলাম আসল তৃণমূল, আমাদের কংগ্রেসে যাওয়ার কোনও সম্ভাবনা নেই’ মমতার কংগ্রেসে যোগদান ইস্যু নিয়ে বললেন বিরোধী দলনেতা ঋতব্রত

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.