Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উদ্বাস্তু হিন্দুদের কথা মাথায় রেখে গোপনে কী সিএএ ক্যাম্প ! ঝাড়গ্ৰাম রাজ কলেজ কলোনিতে হুলুস্থুল, পুলিশের তৎপরতায় বন্ধ হল ক্যাম্প

উদ্বাস্তু হিন্দুদের কথা মাথায় রেখে গোপনে কী সিএএ ক্যাম্প ! ঝাড়গ্ৰাম রাজ কলেজ কলোনিতে হুলুস্থুল, পুলিশের তৎপরতায় বন্ধ হল ক্যাম্প

Online Desk নভেম্বর 17, 2025
Jha.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : উদ্বাস্তু হিন্দুদের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনিতে রবিবার সকালে সিএএ ক্যাম্পকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। কয়েকদিন ধরেই পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কমিটি নামে একটি সংস্থা স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন হোয়াটসঅ্যাপে সিএএ ক্যাম্পের প্রচার চালাচ্ছিল বলে অভিযোগ। সেই মতো এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্যান্ডেল খাটিয়ে ক্যাম্প শুরু হলে এলাকাবাসীর বিরক্তি চরমে ওঠে।

স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। প্যান্ডেল থেকে ক্যাম্পটি সরিয়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, প্যান্ডেল থেকে ক্যাম্প সরানোর পরেও স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভিতরে গোপনে ফের ক্যাম্প চালানো শুরু হয়। এতে উত্তেজনা আরও বাড়ে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো ও ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ পৌঁছাতেই ক্ষুব্ধ বাসিন্দারা ফের পূর্ব বঙ্গীয় উদ্বাস্ত কমিটির সদস্যদের ঘিরে ধরে প্রশ্ন তোলেন, “কিসের ভিত্তিতে এখানে সিএএ ক্যাম্প চালানো হচ্ছে ?” চাপে পড়ে কমিটির তিন সদস্য দাবি করেন, “এটি ক্যাম্প নয়, সাহায্য করার উদ্যোগ।” তবে স্থানীয়রা এই ব্যাখ্যা মানতে নারাজ। পরিস্থিতি যদিও নিয়ন্ত্রণে, তবুও এলাকায় উত্তেজনার পারদ উচ্চেই। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা। তিনি বলেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে।

Post Views: 188

Continue Reading

Previous: ৬ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট ! ৩২ কোটি টাকা খোয়ালেন বেঙ্গালুরুর মহিলা
Next: ‘১৯৭১ সালের প্রতিশোধের ষড়যন্ত্র’ ! শেখ হাসিনার বিচারকে ‘ভুয়ো’ বললেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.