Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কামিয়ে দিলেন কর্নাটকের ব্যক্তি, গ্রেফতার

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কামিয়ে দিলেন কর্নাটকের ব্যক্তি, গ্রেফতার

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে রয়েছেন, এই সন্দেহে সহধর্মীনির মাথা মুড়িয়ে দিলেন কর্নাটকের এক ব্যক্তি। ইতিমধ্যে নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বিচারবিভাগীইয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম উমেশ কোট্টালগি। ৩১ বছর বয়স তাঁর। কর্নাটকের বাগালকোট জেলার বাসিন্দা তিনি। অভিযোগ, পরকীয়া সন্দেহে স্ত্রীকে মারধর করতেন অভিযুক্ত। এমনকি বিষয়টি জানতে পেরে মহিলার বাবা মা উমেশের সঙ্গে কথা বলেন। কিন্তু তা সত্ত্বেও স্ত্রীর উপর অত্যাচার বন্ধ করেননি। তদন্তে জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি, স্ত্রীর সঙ্গে উমেশের ঝগড়া হয়। ওই মহিলা ঘরের দরজা খুলতে দেরি করায় রেগে যান উমেশ। এরপর ভিতর থেকে ঘরটি তালাবদ্ধ করে দেন অভিযুক্ত। একটি বৈদ্যুতিক ট্রিমার দিয়ে জোর করে তার মাথা মুড়িয়ে দেন। তাঁকে মারধরও করা হয়।

জানা গিয়েছে, এক ব্যক্তি অভিযুক্তের বাড়িতে খাবার নিতে গিয়েছিল। তার পর থেকেই সন্দেহ করতে শুরু করেন উমেশ। সাভালাগি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই মহিলা। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, তাঁদের মেয়ের সঙ্গে এমন আচরণ করায় ক্ষুব্ধ নির্যাতিতার বাবা-মা। তাঁরা অভিযুক্তের কড়া শাস্তি চেয়েছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading

Previous: ফের জঙ্গল মহলে মাও আতঙ্ক; গাছে ঝোলানো ‘খেলা হবে’ পোস্টার
Next: চট্টগ্রাম বন্দরে কর্মী-শ্রমিকদের বিক্ষোভ; টানা একদিনের জন্য বন্ধ পরিষেবা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.