Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শিশুদের ক্যান্সার থেকে বাঁচাতে বড় পদক্ষেপ, কেরলে স্কুলে নিষিদ্ধ লিপস্টিক

শিশুদের ক্যান্সার থেকে বাঁচাতে বড় পদক্ষেপ, কেরলে স্কুলে নিষিদ্ধ লিপস্টিক

Online Desk জুন 15, 2026
lipstick.jpg

ওঙ্কার ডেস্ক: লিপস্টিক নিয়ে আর স্কুলে যাওয়া যাবে না, হ্যাঁ ঠিকই পড়েছেন মারণরোগ ক্যান্সার থেকে পড়ুয়াদের বাঁচাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে কেরলের একাধিক স্কুল। সে রাজ্যের কোল্লামের শিশু কল্যাণ সমিতি স্কুল থেকে প্রসাধনী সামগ্রী বর্জনের লক্ষ্যে প্রচার অভিযান শুরু করেছে। মূলত স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, স্বাস্থ্য দফতরের সতর্কবার্তার ভিত্তিতে এই প্রচার অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রসাধনী সামগ্রীতে সাধারণত পারদ ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ভারী ধাতু থাকে। এগুলো শিশুদের শরীরে প্রবেশ করলে দেহের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হয়। যেহেতু প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ত্বক পাতলা ও বেশি সংবেদনশীল, সে কারণে তাদের শরীর রাসায়নিক উপাদান দ্রুত শোষণ করে। ফলে একই পণ্য ব্যবহার করলেও প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা অনেক বেশি ঝুঁকির মুখে পড়ে।

তিরুবনন্তপুরমের রিজিওনাল ক্যান্সার সেন্টারের একটি গবেষণা প্রকাশ্যে আসতে এ বিষয়ে চর্চা শুরু হয়। গবেষণায় দেখা গেছে, কোল্লাম, এর্নাকুলাম ও কোঝিকোড় জেলায় শিশুদের মধ্যে অন্ত্রের ক্যান্সারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। শিক্ষকরাও লক্ষ্য করেন, বহু পড়ুয়া স্কুলে লিপস্টিক ও মেকআপ নিয়ে আসছে এবং ক্লাসের মাঝে তা ব্যবহারও করছে। কোল্লামের মায়ানাদ হায়ার সেকেন্ডারি স্কুলে আনুষ্ঠানিকভাবে লিপস্টিক বিরোধী এই প্রচার অভিযান শুরু করা হয়। এর সূচনা করেন কবি কুরিফুঝা শ্রীকুমার। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন প্রসাধনী অর্থাৎ লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, ব্লাশার এবং ফেস ক্রিম ব্যবহারের ফলে এর মধ্যে থাকা ভারী ধাতু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি অ্যালার্জি, হরমোনের ভারসাম্যহীনতাও দেখা দিতে পারে। গত বছর, সে রাজ্যের ড্রাগস কন্ট্রোল বিভাগ বেশ কিছু লিপস্টিক ও ফেস ক্রিম বাজেয়াপ্ত করেছিল। যাতে অতিরিক্তি মাত্রায় পারদ পাওয়া গিয়েছিল।

Post Views: 85

Continue Reading

Previous: ম্যাচ শেষ হতে জাপান সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার
Next: নয়া দল গড়েই সমাজমাধ্যমে পোষ্ট কাকলিদের NCPI-এর; স্বাগতম বার্তা বিদ্রোহী সাংসদদের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.