Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুলের ‘দ্বৈত নাগরিকত্ব’ মামলা খারিজ, আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে মামলাকারীকে তিরস্কার আদালতের

রাহুলের ‘দ্বৈত নাগরিকত্ব’ মামলা খারিজ, আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে মামলাকারীকে তিরস্কার আদালতের

Online Desk জানুয়ারি 29, 2026
rahul.jpg

ওঙ্কার ডেস্কঃ রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। শুধু ভারতের নন, ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অভিযোগ তুলে মামলা ঠুকেছিলেন ভিগ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। বুধবার সেই আর্জি খারিজ করে দিল লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালত। সেই সঙ্গে মামলাকারীকে তিরস্কারও করেন বিচারক।
সূত্রের খবর, বিজেপি নেতা ভিগ্নেশ শিশির জানান, রাহুল গান্ধী যে শুধু ভারতের নাগরিক নন, তার প্রমাণ তাঁর হাতে রয়েছে। আদালতে বিজেপি নেতা দাবি করেছেন, তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। রাহুলের নাগরিকত্ব সম্পর্কিত কিছু তথ্য তাঁরা দিয়েছেন। তবে সব তথ্য দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত।
প্রসঙ্গত এই অভিযোগটি প্রথমে রায়বরেলির বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে দায়ের করা হয়েছিল। পরে মামলাকারীর নিরাপত্তার কথা ভেবে মামলাটি এলাহাবাদ হাই কোর্ট লখনউয়ে স্থানান্তরিত করে। গত ১৪ জানুয়ারি টানা আটদিনের শুনানি শেষ করেন বিচারক অলোক বর্মা। রায়দান সংরক্ষিত রেখেছিলেন। অবশেষে বুধবার ওই বিশেষ আদালত মামলাটি খারিজ করেছে।
বিচারক অলোক বর্মা জানিয়েছেন, ‘‘নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই আদালতের নেই। এই মামলা আসলে আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছু নয়।’’
এর আগে দিল্লি হাই কোর্টে এই একই অভিযোগে মামলার করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি ছিল, ব্রিটিশ সংস্থা ব্যাকপ্‌স লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলিই তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা বিজেপি নেতারা করলেও ঘটনাচক্রে কেন্দ্র সেভাবে উচ্চবাচ্চ করেনি।

Post Views: 171

Continue Reading

Previous: বাজেটে কী ঘোষণা নির্মলার? তাকিয়ে দেশবাসী
Next: চেন্নাইয়ে বিহারের এক দম্পতি ও তার এক শিশুকে খুন; শহরের বিভিন্ন প্রান্তে ফেলা হল দেহের অংশ

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.