Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাজেটে কী ঘোষণা নির্মলার? তাকিয়ে দেশবাসী

বাজেটে কী ঘোষণা নির্মলার? তাকিয়ে দেশবাসী

Online Desk জানুয়ারি 29, 2026
nirmala-sitaraman.jpeg

ওঙ্কার ডেস্ক: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হতে চলেছে বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেট পেশ করবেন। তবে বাজেটে কোন কোন বিষয় গুরুত্ব পাবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এ বছর বাজেট গুরুত্বপূর্ণ কারণ, চলতি বছরেই রয়েছে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের কথা মাথায় রেখে বাজেটে নতুন কিছু চমক থাকতে পারে।

উল্লেখ্য, চলতি বছরেই যে রাজ্যগুলিতে ভোট রয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরী ও অসম। পর্যবেক্ষকদের মতে, এই পাঁচ রাজ্যে বড় পরিকাঠামো বিনিয়োগ করতে পারে মোদী সরকার। বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গ ও কেরলকে। এই দুই রাজ্যেই ক্ষমতা দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে পদ্ম শিবির। নির্মলাকে রাজস্ব ঘাটতির হার নিয়ন্ত্রণে রেখে বাজেট ঠিক করতে হবে। সূত্রের খবর, ২০২৬ সালের বাজেটে গুরুত্ব দেওয়া হবে রেলওয়ে, অবকাঠামো, নগর উন্নয়ন, উৎপাদন, অটোমোবাইল, প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স, এমএসএমই, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং এআই-এর উপরে। বিশেষজ্ঞদের মতে, বৃদ্ধির হার ধরে রাখতে গেলে মোদী সরকারকে পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ প্রায় দ্বিগুণ করতে হবে।

উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনকে দু’টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায় শুরু হবে ৯ মার্চ, শেষ হবে ২ এপ্রিল। বাজেট পেশের দিন ঝুলি থেকে শেষমেষ কী বের করেন নির্মলা সীতারমন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Post Views: 129

Continue Reading

Previous: দুর্ঘটনার আগে ভয়ার্ত চিৎকার পাওয়ারের প্লেনের ককপিট থেকে; আছড়ে পরার আগে ঠিক কি ঘটেছিল
Next: রাহুলের ‘দ্বৈত নাগরিকত্ব’ মামলা খারিজ, আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে মামলাকারীকে তিরস্কার আদালতের

সম্পর্কিত গল্প

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.