Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

ওঙ্কার ডেস্ক: আরও এক নিট ইউজি পরীক্ষার্থীর আত্মহত্যা। মহারাষ্ট্রের অহল্যানগর জেলার ১৯ বছর বয়সী ওই ছাত্রী নিট পরীক্ষার ফল নিয়ে মানসিক অবসাদ ভুগছিল। তার জেরেই চরম পদক্ষেপ নিয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম অঙ্কিতা সাঙ্গলে। শনিবার বাড়িতে কেউ ছিল না, সেই সময় ঘর থেকে অঙ্কিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

অঙ্কিতার বাবা জানিয়েছেন, তাঁদের মেয়ে ডাক্তার হতে চেয়েছিল। নিট ইউজি পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতিও নিয়েছিল সে। চলতি বছরের মে মাসে যে মূল পরীক্ষা হয়েছিল, তার সেই পরীক্ষা ভালো হয়েছিল। কিন্তু গত ২১ জুন পুনঃপরীক্ষায় মাত্র ১৬৬ নম্বর পায় অঙ্কিতা। আর এরপর থেকেই চরম মানসিক চাপের মধ্যে ছিল সে। পরিবারের দাবি, প্রাথমিক পরীক্ষায় অনিয়মের খবর শুনেই অঙ্কিতা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সুইসাইড নোটে অঙ্কিতা পরিবারকে অনুরোধ করে, তার মৃত্যুর জন্য নিজেদেরকে যেন তাঁরা দায়ী না করেন। পাশাপাশি, পরীক্ষার জন্য অনেক ত্যাগ স্বীকার করা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন বাবা মায়ের কাছে।

অঙ্কিতা লিখেছে, ‘মা-বাবা, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, কিন্তু আমি তোমাদের একটা ইচ্ছাও পূরণ করতে পারলাম না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।’ সে আরও লিখেছে, ‘আমার আত্মহত্যার জন্য তোমরা কেউ দায়ী নও।’ নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল দেশ। শনিবারই তিনি পদত্যাগ করেন, আর ওই দিনেই এই মর্মান্তিক ঘটনা ঘটল।

Post Views: 23

Continue Reading

Previous: বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া
Next: লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.