Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
nabanna

ওঙ্কার ডেস্ক: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ক্ষেত্রেও একের পর এক পরিবর্তনের ছাপ স্পষ্ট হতে শুরু করেছে। এবার সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বদলে গেল রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের নামফলকের রং। দীর্ঘদিন ধরে ভবনের উপরে থাকা নীল রঙের ‘নবান্ন’ লেখা সরিয়ে সেখানে বসানো হয়েছে গেরুয়া রঙের নতুন নামফলক। সোমবার সকাল থেকেই এই পরিবর্তনের কাজ শুরু হয় এবং তা ঘিরে প্রশাসনিক মহল থেকে রাজনৈতিক অঙ্গন সব ক্ষেত্রেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
২০১১ সালে নবান্ন রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে কার্যক্রম শুরু করার পর থেকেই ভবনের উপরে নীল রঙের নামফলক ছিল। রাজ্যের পূর্ববর্তী সরকারের আমলে নীল-সাদা রঙ প্রশাসনিক পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছিল। সেই প্রেক্ষাপটে হঠাৎ নামফলকের রঙ পরিবর্তনকে অনেকেই নতুন সরকারের প্রশাসনিক ভাবধারা ও পরিচয়ের প্রতিফলন হিসেবে দেখছেন। আপাতত শুধুমাত্র ভবনের উপরের নামফলকেই পরিবর্তন করা হয়েছে। নবান্ন ভবনের বাইরের মূল রঙ বা কাঠামোতে এখনও কোনও পরিবর্তন আনা হয়নি। তবে ভবিষ্যতে ভবনের অন্যান্য অংশেও পরিবর্তন আনা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগেও নতুন সরকার ক্ষমতায় আসার পর নবান্নে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। ভবনটিকে গেরুয়া আলোকসজ্জায় সাজানো হয়েছিল এবং নবান্ন সভাঘরের অভ্যন্তরীণ রঙেও পরিবর্তন আনা হয়। এবার নামফলকের রং বদলের মাধ্যমে সেই পরিবর্তনের ধারাবাহিকতা আরও স্পষ্ট হয়ে উঠল।
প্রশাসনিক ভবনের রঙ বা প্রতীকী উপস্থাপনা অনেক সময় সরকারের নীতি ও পরিচয়ের বার্তা বহন করে। নবান্নে নতুন গেরুয়া নামফলক বসানোর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ পাচ্ছে।

Continue Reading

Previous: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে
Next: ‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

সম্পর্কিত গল্প

1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

New-Project-44.webp

ফের রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে ‘এনকাউন্টার’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

Online Desk অক্টোবর 27, 2026
1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.