Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে

Online Desk জুলাই 27, 2026
sonam-wangchuk.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার তিনি ছাড়া পান। হাসপাতাল ছাড়ার আগে ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, লাদাখে ফিরে যাওয়ার আগে তিনি যাবেন রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন সোনম।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে তিনি বলেন, ‘অবশেষে… আমি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে আমি রাজঘাটে যাব। তারপর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাই গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের দলকে।’ উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। গত ২৮ জুন ওয়াংচুক রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। ওই দিন তিনি এই আন্দোলনে যোগ দিয়ে ২৬ দিন ধরে টানা অনশন করেন। ১৮ জুলাই তাঁকে জোর করে দিল্লি পুলিশ সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করে। দিল্লি হাইকোর্টের নির্দেশের পর ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি অবস্থান বিক্ষোভ শুরু করে। ৩৬ দিন ধরে চলা এই আন্দোলনটি শনিবার শেষ হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায়।

গত ২৫ জুলাই সিজেপি সদস্যরা সাংবাদিক সম্মেলন করে আন্দোলন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের জানান, দাবি পূরণের বিষয়ে সরকার তাদের কথা রাখবে। এই সদিচ্ছা থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করছেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা প্রত্যাহার করা হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল।

Post Views: 22

Continue Reading

Previous: ‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে
Next: বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.