Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন বিহারে, অভিযোগ দায়ের ৭ জনের বিরুদ্ধে

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন বিহারে, অভিযোগ দায়ের ৭ জনের বিরুদ্ধে

Online Desk নভেম্বর 17, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: চুরির সন্দেহে এক যুবককে লাঠি ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। রবিবার গভীর রাতে বিহারের পটনার বখতিয়ারপুর থানার রঘোপুর এলাকায় এই ঘটনা ঘটে। সাত জনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজয় মিস্ত্রি। তিনি বরহ থানা এলাকার বানারসি ঘাটের বাসিন্দা। তাঁর বাবার নাম সত্যনারায়ণ মিস্ত্রি। রঘোপুরের বাসিন্দা জিতেন্দ্র কুমার তাঁদের বাড়িতে চোর ঢুকেছে বলে অভিযোগ করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের বহু মানুষ সেখানে জড়ো হন। এরপর এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ, চুরির সন্দেহে তাঁকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অজয়ের। এই ঘটনায় দুটি পৃথক অভিযোগ সামনে এসেছে। জিতেন্দ্র কুমার লিখিত অভিযোগে দাবি করেছেন, তাঁর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন অজয়।

অন্য দিকে, মৃতের বাবা সত্যনারায়ণ মিস্ত্রির অভিযোগ, পরিকল্পনা করেই ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এক ব্যক্তি অজয়কে বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে যান। সেখানে আগে থেকেই হামলার ছক কষা হয়েছিল। এরপর তাঁকে মারধর করা হয়। নিজের অভিযোগে সাত জনের নাম উল্লেখ করেছেন সত্যনারায়ণ। পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। ফলে কী কারণে অজয়ের উপর হামলা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Continue Reading

Previous: ‘একটা চুমু প্লিজ’! লাইভ স্ট্রিমিং চলাকালীন বিদেশি ইউটিউবারকে প্রস্তাব যুবকের, অবশেষে গ্রেফতার
Next: অন্ধ্রপ্রদেশে ওএনজিসি-এর গ্যাস লিক করে বিপর্যয়, সরানো হল ৮০০ গ্রামবাসীকে

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.