Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে দিনের আলোয় যুবকের ধড়মুণ্ডু আলাদা করে দিল ব্যবসায়ী! অভিযুক্তকে পিটিয়ে খুন উত্তেজিত জনতার

বিহারে দিনের আলোয় যুবকের ধড়মুণ্ডু আলাদা করে দিল ব্যবসায়ী! অভিযুক্তকে পিটিয়ে খুন উত্তেজিত জনতার

Online Desk এপ্রিল 9, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: প্রকাশ্য দিনের আলোতে এক যুবকের ধড়মুণ্ডু আলাদা করে দিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারে। খুনের পর অভিযুক্ত ব্যবসায়ীকে পিটিয়ে খুন করেছে উত্তেজিত জনতা। শুক্রবার সকালে ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিহারের অরারিয়া জেলার ফরবেশগঞ্জের সুভাষচক বাজারে এই দুটি খুনের ঘটনা ঘটেছে।

রিপোর্ট অনুসারে, সকাল ১০টা নাগাদ এক গাড়ি চালকের সঙ্গে বচসা হয় স্থানীয় এক ছাতু ব্যবসায়ীর। সেই সময় আলি হুসেন নামে ৪২ বছরের ওই যুবককে খুন করে ব্যবসায়ী। তার মাথা কেটে বাজারের মধ্যে ফেলে রাখে অভিযুক্ত। নৃশংস এই ঘটনায় হতভম্ব হয়ে যান স্থানীয়রা। ক্ষুব্ধ হয়ে জনতা রবি চৌহান নামের ওই ছাতু ব্যবসায়ীর (৩০) উপর চড়াও হয়। তাকে বাড়ি থেকে টেনে বাইরে বের করে এনে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জোড়া খুনের ঘটনার খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে তৎপরতা শুরু করেন তদন্তকারীরা। দ্রুত ঘটনাস্থলে এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার জিতেন্দ্র কুমার।

ঠিক কী নিয়ে বচসা, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটলা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, রবির সঙ্গে কোনও বিষয়ে রসিকতা করেছিলেন পিক আপ ভ্যানের চালক। আর তাতেই চটে যান রবি। মেজাজ হারিয়ে রাগের চোটে পকেট থেকে ছুরি বের করে আলি হুসেনের মাথা কেটে দেয়। পরে রবিকে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। এলাকায় নতুন করতে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে সতর্ক নজর তদন্তকারীদের।

Post Views: 116

Continue Reading

Previous: তৃণমূলের পাশে দাঁড়াতে মিসডকল দিলেই হবে, ভিডিও বার্তায় কী জানালেন মহুয়া মৈত্র
Next: মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান ভরসাযোগ্য নয়; দাবী ইজরায়েলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.