Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রবিবার ফের নিটের পরীক্ষা, পরীক্ষার আগে ফের আত্মঘাতী আরেক পড়ুয়া

রবিবার ফের নিটের পরীক্ষা, পরীক্ষার আগে ফের আত্মঘাতী আরেক পড়ুয়া

Online Desk জুন 21, 2026
neet_exam_1280x720.jpg

ওঙ্কার ডেস্ক: প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট পরীক্ষা। এবার ফের নিট পরীক্ষা রবিবার। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসছে অন্তত ২২ লক্ষ পড়ুয়া। একাধিক পদক্ষেপ করা হয়েছে প্রশ্নফাঁস রুখতে।

পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট পনেরো বৃদ্ধি। অর্থাৎ মোট সময় হল ৩ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হবে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার।

অন্যদিকে, সেই পরীক্ষায় বসার আগেই আত্মঘাতী হল এক পড়ুয়া। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওই ২২ বছরের যুবক একাধিকবার নিট দিয়েছেন। এবার পরীক্ষার আগে হতাশায় চরম সিদ্ধান্ত নিলেন। সূত্রের খবর, গাজিয়াবাদের ওই পড়ুয়ার নাম যতীন কুমার। মৃত্যুর আগে মোবাইলে একটি ভিডিও করেন। বলেন, এতবার পরীক্ষা দিতে দিতে মানসিকভাবে তিনি নিঃশেষ হয়ে গিয়েছেন। নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

ছেলের পরিণতিতে শোকে পাথর যতীনের বাবা-মা। আত্মীয়রা জানিয়েছেন, আত্মঘাতী হওয়ার আগেও সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন যতীন।

উল্লেখ্য, নিট বাতিল হওয়ার পর থেকে মাত্র দেড় মাসে অন্তত ১০জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। পরীক্ষা বাতিলের কারণে অবসাদে ভুগছিলেন তাঁদের অধিকাংশ।

Post Views: 95

Continue Reading

Previous: যোগাদিবস উদযাপন, রেড রোডে আমজনতার সঙ্গে মিশে যোগাভ্যাস সারলেন প্রধানমন্ত্রী
Next: জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি পুলিশ হেফাজতে, তার পক্ষে নেই কোনও আইনজীবী

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.