Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি পুলিশ হেফাজতে, তার পক্ষে নেই কোনও আইনজীবী

জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি পুলিশ হেফাজতে, তার পক্ষে নেই কোনও আইনজীবী

Online Desk জুন 21, 2026
split_photo_1280x720.jpg

ওঙ্কার ডেস্ক: জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি পুলিশ হেফাজতে। শনিবার তাঁকে গ্রেফতার করে ডায়মন্ডহারবার জেলা পুলিশ। সূত্রের খবর, আদালতে তাঁর পক্ষে সওয়াল করার জন্য কোনও আইনজীবীই রাজি হননি। তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ বিচারকের।

সূত্রের খবর, শনিবার আদালতে হাজির করানো হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানকেও। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুষ্পার স্ত্রী রেজিনা শনিবার ধরা পড়তেই ডায়মন্ড হারবার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ধরা পড়ে।

বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর গাড়িতে রেজিনা বিবি পালানোর পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পরে তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হলে বিচারক আরিফ আহমেদ তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই মহিলার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন ছাড়াও বেআইনি জমায়েত, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ছক করে জাহাঙ্গিরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশের গাড়ির উপর আক্রমণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

জাহাঙ্গিরের স্ত্রীকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, রাজেশ হোসেন খান বলে কাউকে তিনি চেনেন কি না। উত্তরে রেজিনা বিবি বলেন, তিনি চেনেন না। এর পর বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, তাঁর পক্ষে কোনও উকিলবাবু আছেন কি না। উত্তরে রেজিনা বলেন, ‘না, নেই’। জাহাঙ্গিরের মতো তাঁর স্ত্রীর পক্ষেও এদিন আদালতের কোনও আইনজীবীই সওয়াল করেননি।

এনিয়ে ফলতার বিজেপি বিধায়ক তথা ডায়মন্ডহারবার আদালতের আইনজীবী দেবাংশু পাণ্ডা বলেন, “ফলতায় এখন জাহাঙ্গিরের শাসন নয়, আইনের শাসন চলছে। বর্তমান রাজ্য সরকারের এখন জিরো টলারেন্স নীতি। সুতরাং অপরাধ করে কেউ ছাড় পেয়ে যাবে যদি ভেবে থাকে, সে ভুল ভেবেছে।”

Post Views: 91

Continue Reading

Previous: রবিবার ফের নিটের পরীক্ষা, পরীক্ষার আগে ফের আত্মঘাতী আরেক পড়ুয়া
Next: বঙ্গে যোগদিবস উদযাপনে মোদীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; কটাক্ষ পূর্ববর্তী সরকারকে

সম্পর্কিত গল্প

1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
1000270348.jpg

ওয়াশিংটনের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত, সেনার হাতে আসছে জ্যাভলিন মিসাইল

Online Desk আগস্ট 28, 2026
1000370597.jpg

বিপর্যয়ের মাঝে চিনে ৫.১ মাত্রার ভূমিকম্প, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.