Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বন্দে ভারতের টিকিট বাতিলের রিফান্ড নিয়ে কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল

বন্দে ভারতের টিকিট বাতিলের রিফান্ড নিয়ে কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল

Online Desk জানুয়ারি 24, 2026
vande-bharat-orange.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বন্দে ভারত-এর স্লিপার কোচ এবং অমৃত ভারত ২ চালু করেছে ভারতীয় রেল। এবার এই রেলের টিকিট বুকিং এবং টিকিট বাতিলের নয়া নিয়ম সামনে এনেছে রেল কতৃপক্ষ। নয়া নিয়মে বলা হয়েছে ট্রেন ছাড়বার ৭২ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে ২৫% টাকা বাদে বাকি টাকা ফেরত দেওয়া হবে ভোক্তাদের। ৭২ ঘন্টা থেকে ৮ ঘন্টার মধ্যে বাতিল টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন যাত্রীরা। কিন্তু ট্রেন ছাড়বার ৮ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো রকম টাকা রিফান্ড পাবে না, এমন টাই ঘোষণা করেছে রেল কতৃকক্ষ।
ভারতীয় রেলে যাত্রী পরিষেবাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর করতে প্রিমিয়াম ট্রেনগুলির টিকিট বাতিল ও টাকা ফেরতের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এই নিয়ম আপাতত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং অমৃত ভারত–২ ট্রেনের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যা সাধারণ ট্রেনের তুলনায় অনেকটাই কড়া। রেলের তরফে জানানো হয়েছে, শেষ মুহূর্তে টিকিট বাতিলের কারণে বহু আসন খালি থেকে যাচ্ছে, ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে। সেই সমস্যা মোকাবিলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৮ ঘণ্টার মধ্যে যদি কোনো যাত্রী নিজের কনফার্ম টিকিট বাতিল করেন, তাহলে কোনো অর্থই ফেরত দেওয়া হবে না। অর্থাৎ পুরো ভাড়াই কেটে নেওয়া হবে। এই নিয়মই সবচেয়ে বড় পরিবর্তন, যা যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলালে এবার আর টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে না। তবে আগে থেকে টিকিট বাতিল করলে কিছুটা ছাড় রয়েছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা বা তারও বেশি সময় আগে বাতিল করলে মোট ভাড়ার ২৫ শতাংশ কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে। আর ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ টাকা কাটা যাবে। অর্থাৎ সময় যত কমবে, কর্তনের পরিমাণ ততই বাড়বে। ফলে যাত্রীদের এখন ভ্রমণের পরিকল্পনা অনেক বেশি নিশ্চিত করে তবেই টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।
রেল কর্তৃপক্ষের মতে, বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত–২ সম্পূর্ণ কনফার্ম আসনের ভিত্তিতে পরিচালিত হয়। এই ট্রেনগুলিতে ওয়েটিং লিস্ট বা আরএসি ব্যবস্থাও সীমিত। তাই কেউ শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে সেই আসন আর অন্য কাউকে দেওয়া সম্ভব হয় না। এতে ট্রেন ফাঁকা যায় এবং পরিষেবার দক্ষতা কমে। নতুন নিয়মের মাধ্যমে সেই অপচয় রোধ করাই লক্ষ্য।

Post Views: 102

Continue Reading

Previous: অভিষেককে আক্রমণ করতে গিয়ে বিপাকে বিজেপি সাংসদ, বলে বসলেন সতীদাহের জনক রামমোহন!
Next: বাচ্ছাদের সামনেই স্ত্রীসহ আরও তিন আত্মীয় কে গুলি করে খুন প্রবাসী ভারতীয়ের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.