Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাচ্ছাদের সামনেই স্ত্রীসহ আরও তিন আত্মীয় কে গুলি করে খুন প্রবাসী ভারতীয়ের

বাচ্ছাদের সামনেই স্ত্রীসহ আরও তিন আত্মীয় কে গুলি করে খুন প্রবাসী ভারতীয়ের

Online Desk জানুয়ারি 24, 2026
mimu-dogra.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি শান্ত আবাসিক এলাকায় গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ঘটনা। একই বাড়ি থেকে উদ্ধার হল এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা-সহ তাঁর তিন আত্মীয়ের রক্তাক্ত দেহ। হঠাৎ এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা এবং প্রবাসী ভারতীয় সমাজ।
মৃতদের পরিচয় জানা গিয়েছে, মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দার (৩৭) এবং হরিশ চন্দার (৩৮)। এঁরা সকলেই ঘনিষ্ঠ আত্মীয় এবং একই বাড়িতে একসঙ্গে ছিলেন। প্রত্যক্ষদর্শী দের মতে, রাতের নিস্তব্ধতা ভেঙে বাড়ির ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বিভিন্ন ঘর থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসকেরা তাঁদের ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত বিবাদের জেরেই এই মর্মান্তিক কাণ্ড ঘটেছে। পরিবারের কর্তা বিজয় কুমারকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
সবচেয়ে ভয়াবহ বিষয়, ঘটনার সময় বাড়ির ভিতরে কয়েকজন শিশু উপস্থিত ছিল। গুলির শব্দ শুনে তারা আতঙ্কে একটি ঘরের আলমারির ভিতরে লুকিয়ে পড়ে এবং সেখান থেকেই পুলিশে খবর দেয়। শিশুদের উপস্থিত বুদ্ধিতেই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়। তারা শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে প্রবল আঘাত পেয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি শান্ত স্বভাবের ছিল এবং বাইরে থেকে কখনও বড় ধরনের অশান্তির আভাস মেলেনি। ফলে এমন নৃশংস পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি।

Post Views: 253

Continue Reading

Previous: বন্দে ভারতের টিকিট বাতিলের রিফান্ড নিয়ে কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল
Next: ফের রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরল বিলাসবহুল গাড়ি

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.