Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভিষেককে আক্রমণ করতে গিয়ে বিপাকে বিজেপি সাংসদ, বলে বসলেন সতীদাহের জনক রামমোহন!

অভিষেককে আক্রমণ করতে গিয়ে বিপাকে বিজেপি সাংসদ, বলে বসলেন সতীদাহের জনক রামমোহন!

Online Desk জানুয়ারি 24, 2026
images-43.jpeg

ওঙ্কার ডেস্ক: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।শুক্রবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পতিদাহর জনক’ আখ্যা দেন। সেই সঙ্গে তিনি ইতিহাস বিকৃত করে বলেন, ‘সতীদাহর জনক রাজা রামমোহন রায়।’ অথচ ইতিহাসবিদরা জানিয়েছেন, সতীদাহ প্রথা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজা রামমোহন রায়।

গত ২১ জানুয়ারি হুড়ার লধুড়কার চন্ডেশ্বর ময়দানে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিপিএমের বহু কর্মী এখন দল বদলে বিজেপিতে ভিড়েছেন। এই প্রেক্ষিতে সাংসদ জ্যোতির্ময় এদিন বলেন, ‘দলবদলের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন? প্রথমে কংগ্রেস। পরে তৃণমূল গড়ে বিজেপির সঙ্গী হন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর হাতে পায়ে ধরে দলকে দাঁড় করিয়ে ফের কংগ্রেস জোটে গিয়েছেন।’

পাশাপাশি অভিষেক যে রিপোর্ট কার্ড নিয়ে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বলুন। গোটা মন্ত্রী পরিষদকে বলুন আমি বসতে রাজি আছি। একদিন আগে জানিয়ে দেবেন। আগের রাতে পৌঁছে যাব। আমার তো হেলিকপ্টার নেই।’

Post Views: 191

Continue Reading

Previous: মন্ডপ থেকে সরস্বতী প্রতিমা চুরি করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে; তুলোধনা তৃণমূলের
Next: বন্দে ভারতের টিকিট বাতিলের রিফান্ড নিয়ে কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.