Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভয়াবহ বিস্ফোরণ শ্রীনগরের থানায়, মৃত্যু ৯ জনের

ভয়াবহ বিস্ফোরণ শ্রীনগরের থানায়, মৃত্যু ৯ জনের

Online Desk নভেম্বর 15, 2025
nalin-prabhat.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুকাশ্মীরের শ্রীনগরের নওগাম থানা। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন পুলিশ-সহ ৩০ জন। জখম ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা বিস্ফোরক শুক্রবার রাতে পরীক্ষা করছিলেন তদন্তকারীরা। সেই সময় দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল নওগাম থানায়। প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত রাখা হয়েছিল। শুক্রবার রাতে সেই সমস্ত বিস্ফোরক পদার্থের পরীক্ষা চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় অন্তত ন’জনের। জখম হয়েছে পুলিশ-সহ ৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে বেশিরভাগই ফরেন্সিক আধিকারিক। এদিন ঘটনার পর পরিস্থিতি মূল্যায়ন করতে ওই থানায় গিয়েছেন আইজিপি বিধি কুমার বিরদি। পরে জম্মুকাশ্মীরের ডিজিপি নলীন প্রভাত সাংবাদিকদের বলেন, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ নেই।

সম্প্রতি আদিল আহমেদ নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছিল নওগাম থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্রে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখার হদিশ পান গোয়েন্দারা। পরে সেখান থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। সেগুলি নওগাম থানায় এনে রাখা হয়েছিল। গত ১০ নভেম্বর এই বিস্ফোরক উদ্ধারের দিনেই দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছিল।

Post Views: 162

Continue Reading

Previous: ফের লালবাজারে ভয়াবহ আগুন; আগুন নেভাতে ২০টি ইঞ্জিন
Next: বিহারে মহিলা ভোটারের উপর ভর করে জিতেছে নিতিশ-জোট; বাংলার জন্য কি ভাবছে কেন্দ্রীয় মন্ত্রক

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.