Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটাররা গণতন্ত্রের আত্মা, ভোটার দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

ভোটাররা গণতন্ত্রের আত্মা, ভোটার দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

Online Desk জানুয়ারি 25, 2026
modi-44.jpg

ওঙ্কার ডেস্কঃ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে উত্তাল বাংলা। খসড়া তালিকা, শুনানি নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। তারমধ্যে ভোটার দিবসে ‘মন কি বাতে’ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে অংশগ্রহণ এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি তিনি ভোটারদের গণতন্ত্রের আত্মা বলে অভিহিত করেন।
নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন। রবিবার দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। অভাব, অভিযোগ, পালটা অভিযোগের ভিত্তিতে উত্তাপ চড়ছে বাংলায়। পদ্মশিবিরেরও পাখির চোখ বঙ্গভোট। এই আবহে জাতীয় ভোটার দিবসে বার্তা দিনের প্রধানমন্ত্রী।
রবিবার ছিল ‘মন কি বাত-এর ১৩০তম পর্ব। আবার এই দিন অর্থাৎ ২৫ জানুয়ারিকে ‘জাতীয় ভোটার দিবস’হিসেবে পালন করছে নির্বাচন কমিশন। তাই বোধহয় মোদীর ভাষণের অনেকটা অংশ জুড়ে ছিল প্রথম ভোটদান। মোদী জানান, ভোটাররাই গণতন্ত্রের আত্মা। তরুণ সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ১৮ বছর হলেই যেন ভোটার তালিকায় নাম তোলা হয়। তিনি বলেছেন, ভোটার হওয়া শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, দায়িত্ব বটে।
বাংলায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। চূড়ান্ত তালিকায় কী হয়, তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। তাই প্রধানমন্ত্রীর উৎসাহের পরও বাংলায় ভোটার তালিকা, এসআইআর ইস্যু নিয়ে আতঙ্ক থাকছেই।

Post Views: 203

Continue Reading

Previous: মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়, বঙ্গে আরও এক ব্যক্তির মৃত্যুর নেপথ্যে এসআইআর
Next: ‘আমাদের আর কেউ নেই’, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ৩০০ কিমি পথ ভ্যান চালিয়ে হাসপাতালে ৭৫ বছর বয়সী ব্যক্তি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.