Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমাদের আর কেউ নেই’, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ৩০০ কিমি পথ ভ্যান চালিয়ে হাসপাতালে ৭৫ বছর বয়সী ব্যক্তি

‘আমাদের আর কেউ নেই’, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ৩০০ কিমি পথ ভ্যান চালিয়ে হাসপাতালে ৭৫ বছর বয়সী ব্যক্তি

Online Desk জানুয়ারি 25, 2026
7f5f7ie8_odisha-old-man_625x300_24_January_26.jpg

ওঙ্কার ডেস্ক: ভালবাসার অনন্য নিদর্শন। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ৩০০ কিমি পথ ভ্যান চালিয়ে পাড়ি দিলেন ৭৫ বছর বয়সী এক ব্যক্তি। কোনও রুপোলি পর্দার ছবি নয়, বাস্তবে এটেছে ওড়িশায়।

সম্বলপুরের মোদিপাড়ার বাসিন্দা বাবু লোহার। তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতির স্ট্রোক হয় কয়েক মাস আগে। এর পর স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেন, কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) জ্যোতির বিশেষ চিকিৎসার প্রয়োজন।

কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা ছিল না তাঁদের কাছে। আর্থিক অনটনে থাকা লোহার নিজের ভ্যানকে অ্যাম্বুলেন্সে পরিণত করেন। বাহনটিতে কাঁথা ও চাদর বিছিয়ে স্ত্রীকে তাতে চাপিয়ে নয় দিন ধরে প্যাডেল চালিয়ে পৌঁছন হাসপাতালে। সংবাদ মাধ্যমকে লোহার জানান সম্বলপুর থেকে কটক পর্যন্ত এই যাত্রা পথে তিনি দিনের বেলা ভ্যান চালাতেন এবং রাতে রাস্তার ধারের দোকানে আশ্রয় নিতেন। বয়স এবং ঘাম ঝরানো পরিশ্রমের ধকল সত্ত্বেও, তিনি সফলভাবে হাসপাতালে পৌঁছান। সেখানে জ্যোতির দুই মাস ধরে চিকিৎসা চলে।

গত ১৯ জানুয়ারি হাসপাতাল থেকে ওই দম্পতি বাড়ি ফেরার যাত্রা শুরু করেন। তবে, চৌদওয়ারের কাছে একটি গাড়ি তাঁদের ভ্যানে ধাক্কা দিলে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেই ধাক্কার অভিঘাতে বৃদ্ধা গুরুতর জখম হন। একটি স্বাস্থ্যকেন্দ্রে সাময়িকভাবে চিকিৎসা নিতে হয়।তার পরেও লোহার দমে যাননি। সম্বলপুরে ফেরার সময় তিনি বলেন, ‘আমাদের আর কেউ নেই; আমরা শুধু একে অপরের সম্বল।’

Post Views: 208

Continue Reading

Previous: ভোটাররা গণতন্ত্রের আত্মা, ভোটার দিবসে প্রধানমন্ত্রীর বার্তা
Next: ফের নির্মবাচন কমিশনের বিরুদ্ধে তোপ মমতার ! কমিশনের ভোটার দিবস পালনকে প্রহসন বললেন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.