Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়, বঙ্গে আরও এক ব্যক্তির মৃত্যুর নেপথ্যে এসআইআর

মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়, বঙ্গে আরও এক ব্যক্তির মৃত্যুর নেপথ্যে এসআইআর

Online Desk জানুয়ারি 25, 2026
chobi-111.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধান্সভা ভোটের আগে বাংলায় এসআইআর নিয়ে একের পর এক কান্ড ঘটে চলেছে। বিএলও-র পর এ বার মাইক্রো অবজার্ভারকে হেনস্থার অভিযোগ উঠল রাজ্যে। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে চলছিল এসআইআর শুনানির কাজ। সেখানেই এক ভোটার, মাইক্রো অবজার্ভারকে কষিয়ে থাপ্পড় মারেন বলে অভিযোগ। ওই ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার কুমারগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআরের কাজ করছিলেন মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই। তখন হঠাৎ তাঁর উপর চড়াও হন কয়েক জন। তাঁদের মধ্যে একজন থাপ্পড় মারেন দিব্যেন্দুকে। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় পুলিশ।
বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের কাজে বাধা দিচ্ছে রাজ্যের শাসকদল। এবার সরকারি আধিকারিক, কর্মীদের উপরেও হামলা চালানোর ছক কষছে তারা। এমনকি সরকারি কর্মীদের হেনস্তাও করা হচ্ছে। বিজেপির আরও অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় যুক্ত। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্য দিকে, রবিবার মুর্শিদাবাদের নওদায় এক বৃদ্ধের মৃত্যুর খবর মিলেছে। ৬৫ বছরের তোজাম্মেল শেখের পরিবারের অভিযোগ, এসআইআরের নোটিস হাতে পাওয়ার পর থেকে উদ্বেগের মধ্যে ছিলেন তিনি। তার মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Post Views: 169

Continue Reading

Previous: ন্যূনতম ঝুঁকি নয়, প্রজাতন্ত্র দিবসে অভূতপূর্ব নিরাপত্তা জম্মু-কাশ্মীরে
Next: ভোটাররা গণতন্ত্রের আত্মা, ভোটার দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.