Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের সংখ্যাই কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের সংখ্যাই কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

Online Desk মে 13, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: কিছুদিন আগে জ্বালানি সাশ্রয় ও সোনা কেনার ওপরে লাগাম টানতে বলেছিলেন মোদী। সেই মত, জ্বালানি বাঁচাতে নিজের কনভয়েই গাড়ির সংখ্যা কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি-র কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ গিয়েছে।জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ -কে নির্দেশ দিয়েছেন যে কনভয়ে যেন ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানো হয়। তবে তিনি এ কথাতেও জোর দিয়েছেন যে নতুন গাড়ি যেন কেনা না হয়। ইরান-যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের উপরেও। জ্বালানি সঙ্কট রুখতে এবং বিকল্প শক্তি ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। এসপিজি-র কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত রেখেই কনভয়ে গাড়ির সংখ্যা কমাতে হবে। পেট্রল-ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দিতে হবে। তবে তার জন্য নতুন কোনও গাড়ি এখন কেনা যাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলও নিজের নিরাপত্তা বহরে এসকর্ট ভেহিকল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে এই আরজির পর তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে তিনি লেখেন, মোদীজি গতকাল (রবিবার) সাধারণ মানুষের কাছে ত্যাগের আর্জি জানিয়েছেন, সোনা কিনবেন না, বিদেশভ্রমণ করবেন না, পেট্রল কম খরচ করুন, সার ও রান্নার তেলের ব্যবহার কমান, মেট্রোয় যাতায়াত করুন এবং বাড়ি থেকে কাজ করুন। এগুলো কোনও পরামর্শ নয়, এগুলো ব্যর্থতার প্রমাণ।”

Post Views: 173

Continue Reading

Previous: চন্দ্রনাথ রথ খুনে এগিয়ে গেল তদন্ত, কিভাবে সাজানো হয়েছিল ‘ব্লু-প্রিন্ট’?
Next: সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরাই

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.