Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরাই

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরাই

Online Desk মে 13, 2026
cbse.jpg

ওঙ্কার ডেস্ক: ফল প্রকাশ হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার। বোর্ডের তরফে জানানো হয়েছে ২০২৬ সালে এই পরীক্ষায় পাশের হার ৮৫.২০ শতাংশ। এবারের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য মোট ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছিল। তার মধ্যে পরীক্ষায় বসেছিল ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন। পরীক্ষায় পাশ করেছে ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন।

রিপোর্ট অনুসারে, ২০২৬ সালে পাশের হার প্রায় ৮৫.২০ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারের পরীক্ষায় ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের মধ্যে ৮৮.৮৬ শতাংশ পাশ করেছে। পাশাপাশি ছাত্রদের মধ্যে পাশ করেছে ৮২.১৩ শতাংশ। বোর্ডের তরফে জানানো হয়েছে যে সমস্ত ট্রান্সজেন্ডার পড়ুয়া পরীক্ষায় বসেছিল তারা প্রত্যেকেই পাশ করেছে।

কী ভাবে দেখা যাবে পরীক্ষার ফল? প্রথমে সিবিএসই-এর ওয়েবসাইট https://cbseresults.nic.in/ বা https://www.cbse.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। ‘রেজাল্ট’ বিভাগে গিয়ে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তার পর লগ-ইন করতে হবে। লগ ইন করলে পরীক্ষার ফল দেখা যাবে। পড়ুয়ারা সেটি ডাউনলোড করেও রাখতে পারবে। এ ছাড়া ডিজি লকারের মাধ্যমেও ফল দেখা যাবে।

উল্লেখ্য, সিবিএসই ২০২৬-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। ভারতের পাশাপাশি বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ বেশ কয়েকটি দেশেই এই পরীক্ষা হয়েছিল।

Post Views: 101

Continue Reading

Previous: জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের সংখ্যাই কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী
Next: রাজ্যজুড়ে বেআইনি টোল বন্ধে কড়া নির্দেশ রাজ্য সরকারের, জেলায় জেলায় শুরু প্রশাসনিক অভিযান

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.