Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যজুড়ে বেআইনি টোল বন্ধে কড়া নির্দেশ রাজ্য সরকারের, জেলায় জেলায় শুরু প্রশাসনিক অভিযান

রাজ্যজুড়ে বেআইনি টোল বন্ধে কড়া নির্দেশ রাজ্য সরকারের, জেলায় জেলায় শুরু প্রশাসনিক অভিযান

Online Desk মে 13, 2026
toll-plaza.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে বেআইনি ও অনুমোদনহীন টোল গেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। বাংলায় নব নির্বাচিত বিজেপি রাজ্যে সরকার ঘঠনের পর ঘোষণা করেছে, প্রতিটি জেলায় সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল গেট, ড্রপ গেট, ব্যারিকেড এবং অর্থ আদায়ের পয়েন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। মঙ্গলবার এই মর্মে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের দফতর থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নির্দেশে বলা হয়েছে, বহু এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রাস্তা ও যোগাযোগপথে অনুমোদনহীনভাবে টোল আদায়ের অভিযোগ জমা পড়ছিল। সাধারণ যাত্রী, পণ্যবাহী গাড়ির চালক এবং পরিবহণ সংস্থাগুলির উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছিল। কোথাও কোথাও স্থানীয় স্তরে বেআইনি উপায়ে অর্থ সংগ্রহের অভিযোগও উঠে আসে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রত্যেক জেলার জেলাশাসককে নিজ নিজ এলাকায় থাকা সমস্ত টোল গেট পর্যালোচনা করে বেআইনি ও অনুমোদনহীন টোল আদায় কেন্দ্রগুলি চিহ্নিত করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলি বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রশাসনকে নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে নতুন করে কোনও বেআইনি টোল গেট তৈরি না হয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলাগুলিকে বৈধ ও সরকারি অনুমোদিত টোল গেটগুলির একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় উল্লেখ থাকবে কোন টোল গেট আইনসিদ্ধ, কোন দফতর বা সংস্থা তা পরিচালনা করছে এবং সেখান থেকে সংগৃহীত অর্থ কোথায় জমা পড়ছে। শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বেআইনি অর্থ আদায় বন্ধের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।
রাজ্যে নব নির্বাচিত বিজেপি সরকারের এই নির্দেশের ফলে জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দফতরগুলির উপর দায়িত্ব অনেকটাই বেড়েছে। দ্রুত অভিযানে নেমে অবৈধ টোল গেটগুলি সরিয়ে দেওয়া এবং আইনানুগ ব্যবস্থাপনা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। রাজ্যবাসীর একাংশের মতে, দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে এই পদক্ষেপ কার্যকর হলে সড়কপথে যাতায়াত আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে।

Post Views: 75

Continue Reading

Previous: সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরাই
Next: বিধানসভায় শুভেন্দুর ঘরে তৃণমূল বিধায়করা! মুখ্যমন্ত্রী জানালেন তাঁরা ‘স্বাধীনতা’ পেয়েছেন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.