Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৭০০ টাকার টিকিট করে দেওয়া হবে ৩৮০ টাকা! ভাইরাল টিটির ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করল রেল

৭০০ টাকার টিকিট করে দেওয়া হবে ৩৮০ টাকা! ভাইরাল টিটির ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করল রেল

Online Desk মে 14, 2026
WhatsApp-Image-2026-05-14-at-1.35.07-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রিমিয়াম ট্রেনের মধ্যে রয়েছে বন্দে ভারত ট্রেন। এবার সেই ট্রেনের মধ্যে ধরা পড়ল এক দুর্নীতির ছবি। ট্রেনের ভেতরেই যাত্রীকে ‘ডিসকাউন্টে’ টিকিট দেওয়ার অফার দিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক টিটিই। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই রেল কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে শোনা যাচ্ছে, ওই টিটিই যাত্রীকে বলছেন যে তিনি যা চাইছেন তা আইনত ‘অনুমতিযোগ্য নয়’। কিন্তু তারপরেই তিনি একটি ‘উপায়’ বাতলে দেন। টিটিই-র দাবি, তিনি মাত্র ৩৮০ টাকার বিনিময়ে ওই যাত্রীর টিকিটের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু যদি নিয়ম মেনে টিকিট কাটা হয় বা অন্য কোনওভাবে যাওয়া হয়, তবে ওই একই সফরের জন্য যাত্রীকে প্রায় ৭০০ টাকা গুনতে হবে। অর্থাৎ প্রায় অর্ধেক দামে বন্দে ভারতের টিকিটের প্রলোভন দিচ্ছিলেন ওই রেল কর্মী। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেন মধ্যে বিতর্কের ঝড় ওঠে। কমেন্ট সেকশনে তাঁরা প্রশ্ন তোলেন, এই হাই প্রোফাইল ট্রেনে কিভাবে এইভাবে লোকচক্ষুর সামনে দুর্নীতি হয়। এই বিষয়ে রেল সেবা এবং দানাপুর ডিভিশনের ডিআরএম সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়া জানান। রেলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ওই টিটিই-র আচরণ বিধিভঙ্গ করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

Post Views: 85

Continue Reading

Previous: কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন
Next: প্রধানমন্ত্রীর আর্জির মাঝেই দেশে জ্বালানীপন্যের দাম বাড়বে! স্বীকার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.