Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

Online Desk মে 14, 2026
vd-satheesan.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বনের ফলপ্রকাশের পর থেকে টানাপোড়েন চলছে কেরলের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। অবশেষে দক্ষিণ পশ্চিম ভারতের এই রাজ্যে সরকার প্রধানের নাম ঘোষণা করল কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশনকে বেছে নিয়েছেন হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতৃত্ব। সেখান থেকে সতীশনের নাম ঘোষণা করা হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি সতীশনের নাম ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।

১৪০ আসন বিশিষ্ট কেরল বিধানসভার ১০২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। গত ৪ মে ভোট গণনার ফল প্রকাশিত হওয়ার পর ১০ দিন কেটে গেছে। তা সত্ত্বেও এই রাজ্যে কাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হবে তা স্থির করতে পারছিলেন না হাত শিবিরের নেতারা। অবশেষে গত বাম সরকারের আমলে বিধানসভার বিরোধী দলনেতা সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করল কংগ্রেস। সতীশন ছাড়াও মুখ্যমন্ত্রী পদের জন্য চর্চায় ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা।

সতীশন, আগে কখনও কোনোও মন্ত্রী পদে ছিলেন না। নীচুতলায় কংগ্রেস কর্মী, সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। কেরল হাইকোর্টের এক জন আইনজীবী সতীশন। ২০০১ সালে এর্নাকুলাম জেলার উত্তর পারাবুর থেকে প্রথম কেরল বিধানসভায় নির্বাচিত হন। তিনি ২৫ বছর ধরে পারাবুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন, এটি তাঁর ষষ্ঠ মেয়াদ।

Post Views: 75

Continue Reading

Previous: বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার
Next: ৭০০ টাকার টিকিট করে দেওয়া হবে ৩৮০ টাকা! ভাইরাল টিটির ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করল রেল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.