Skip to content
মে 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বিগত কয়েক বছর ধরে প্রায়ই নানা ইস্যুতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অশান্তির খবর শিরোনামে থেকেছে। ফেডারেশন হোক বা ইম্পা কখনও শুটিংয়ের নিয়মকানুন নিয়ে আবার কখনও ছবির রিলিজকে কেন্দ্র করে মতানৈক্য তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে চলে এসেছে প্রায় কোন্দলের আকারে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ইন্ডাস্ট্রির দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের পরিচিত চার মুখকেই এবার দেখা যাবে নতুন ভূমিকায়। শুধুই অভিনেতা বা জনপ্রিয় তারকা হিসেবে নয়, স্টুডিওপাড়ার অস্থিরতা সামলানোর প্রতিনিধির ভূমিকায় থাকবেন তাঁরা।
বাংলা চলচ্চিত্র জগতের ভেতরে যে ক্রমশ অস্থিরতা বাড়ছিল, তা আর গোপন ছিল না। নানান সময় নানা কারণে কোন্দল তৈরি হয়েছে, কখনও শিল্পীদের কাজ বন্ধ হওয়া, কখনও গোষ্ঠীদ্বন্দ্ব, কখনও আবার নিরাপত্তার প্রশ্ন। সেই সমস্ত ঘটনার পরও কোনও স্থায়ী সমাধান সামনে আসেনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, টলিউডে কোনও একাধিপত্য চলবে না। তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে নির্দেশ দেন “টালিগঞ্জের সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে।”
অন্যদিকে, নতুন সরকারের শপথ গ্রহণের দিন দেখা গিয়েছিল টলিপাড়ায় বহু পরিচিত মুখেদের। বহুদিন পর স্টুডিওপাড়াও একটাই কথা সত্যিই কি নতুন অধ্যায় শুরু হতে চলেছে? বর্তমানে গোটা টলিউড তাকিয়ে আছে আগামীর দিকে।

Post Views: 52

Continue Reading

Previous: উত্তরবঙ্গের সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসুকে স্পিকার পদের জন্য মনোনীত করল বিজেপি
Next: কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

সোমবার থেকেই বিদ্যালয়ে বন্দে মাতরম প্রার্থনা সঙ্গীত, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk মে 14, 2026
asan.png

ই সিএল কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১

Online Desk মে 14, 2026
petrol-pump-MODI.png

প্রধানমন্ত্রীর আর্জির মাঝেই দেশে জ্বালানীপন্যের দাম বাড়বে! স্বীকার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের

Online Desk মে 14, 2026

You may have missed

suvendu-g.jpg

সোমবার থেকেই বিদ্যালয়ে বন্দে মাতরম প্রার্থনা সঙ্গীত, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk মে 14, 2026
asan.png

ই সিএল কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১

Online Desk মে 14, 2026
petrol-pump-MODI.png

প্রধানমন্ত্রীর আর্জির মাঝেই দেশে জ্বালানীপন্যের দাম বাড়বে! স্বীকার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের

Online Desk মে 14, 2026
WhatsApp-Image-2026-05-14-at-1.35.07-PM.jpeg

৭০০ টাকার টিকিট করে দেওয়া হবে ৩৮০ টাকা! ভাইরাল টিটির ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করল রেল

Online Desk মে 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.