Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জাদুকর ধরা পড়ে গিয়েছে!’ লোকসভায় দাঁড়িয়ে মোদীকে আক্রমণ রাহুলের

‘জাদুকর ধরা পড়ে গিয়েছে!’ লোকসভায় দাঁড়িয়ে মোদীকে আক্রমণ রাহুলের

Online Desk এপ্রিল 17, 2026
rahul-dd.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল বৃহস্পতিবার লোকসভায় পেশ হওয়ার পর শুক্রবার তা নিয়ে আলোচনা চলছে সংসদে। তবে এদিন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে ‘জাদুকর’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। রাহুলের এমন মন্তব্যের পর তীব্র আপত্তি জানাতে শুরু করেন বিজেপি সাংসদরা।

এদিন নিজের বক্তব্য রাখার সময় রাহুল দেশের শাসকদলকে আক্রমণ করে বলেন, ‘দেশের রাজনীতিতে যা ঘটছে, তা দেখে আপনারা ভয় পেয়েছেন। নিজেদের শক্তি কমে যাওয়ার আশঙ্কায় আপনারা ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজানোর চেষ্টা করছেন। অসম ও জম্মু-কাশ্মীরে তা করেছেন, আর এখন ভাবছেন সারা দেশেই তা করতে পারবেন।’ রাহুল গান্ধি দাবি করেন, মোদী সরকার জানে, এই বিলটি সংসদে পাস হবে না। এর পরেই মোদীকে কটাক্ষ করে বলেন, ‘সত্যিটা হল, জাদুকর ধরা পড়ে গেছে—বালাকোটের জাদুকর, নোটবন্দির জাদুকর, ‘সিঁদুর’-এর জাদুকর—হঠাৎই ধরা পড়ে গেছে।’

রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতা শুরু করেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রীর জন্য আপত্তিকর ভাষা ব্যবহার করছেন রাহুল গান্ধী। বালাকোট হামলা ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে দেশ ও সেনাবাহিনীকে অপমান করছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভার স্পিকার ওম বিড়লাকে রাহুল গান্ধীর মন্তব্য মুছে ফেলার অনুরোধ করেন। তিনি বলেন, “এই দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে বিরোধী দলনেতা যে ধরনের শব্দ ব্যবহার করছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি, এর কোনও নিন্দাই যথেষ্ট নয়।” এখানেই না থেমে রাজনাথ রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।

Post Views: 113

Continue Reading

Previous: রসগোল্লা খাচ্ছিস কেন বার বার? বিয়েবাড়িতে ১১ বছরের শিশুকে জ্বলন্ত উনুনে ফেলে দিল ক্যাটারিং কর্মী
Next: হরমুজ প্রসঙ্গে ট্রাম্প, ম্যক্রোর সঙ্গে ফোনালাপ মোদীর; ইতিবাচক বার্তালাপের কথা জানালেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.