Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঞ্জাবে বিয়ের অনুষ্ঠানে চলল গুলি, মৃত্যু ২ অতিথির

পাঞ্জাবে বিয়ের অনুষ্ঠানে চলল গুলি, মৃত্যু ২ অতিথির

Online Desk নভেম্বর 30, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের ভরা আসরে আচমকা চলল গুলি। শনিবার রাতে পাঞ্জাবের লুধিয়ানার পাখোয়ালে বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে দুই অতিথির মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে জখম হয়েছেন এক জন। এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, লুধিয়ানার পাখোয়াল রোডে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল শনিবার রাতে। সেখানে আমন্ত্রিত দুটি দলের মধ্যে পুরনো শত্রুতা ছিল। একটি দলের নেতৃত্বে ছিলেন শুভম মোত্তা, অন্য দলের নেতৃত্বে ছিলেন অঙ্কুর। উভয়ের বিরুদ্ধেই একাধিক এফআইআর ছিল আগে থেকেই। বিয়ের অনুষ্ঠানে দুই গোষ্ঠীর মধ্যে কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। সেই বচসা শীঘ্রই পরিণত হয় সংঘর্ষে। বিয়ের আসরে এমন গোলমাল শুরু হওয়ায় প্রথমকে সেখানে উপস্থিত কয়েক জন ব্যক্তি হস্তক্ষেপ করে তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। একে অপরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। সূত্রের খবর, বিয়ের আসরে ২০-২৫ রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলি বিনিময়ের ফলে যে দুই অতিথির মৃত্যু হয়েছে তাদের নাম বাসু চোপড়া এবং নীরু। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে লুধিয়ানার পুলিশ কমিশনার স্বপন শর্মা বলেন, গুলিবিদ্ধ দুই অতিথিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তারা মারা যান। তিনি আরও বলেন, ইতিমধ্যে ছয় জনকে আটক করা হয়েছে। আরও ছয় থেকে সাত জনকে পাকড়াও করার চেষ্টা চলছে। বিয়ের আসর যেখানে বসেছিল, সেই জায়গাটিকে সিল করে দেওয়া হয়েছে।

Post Views: 103

Continue Reading

Previous: কৃষ্ণসাগরে ইউক্রেনের নৌ-ড্রোন হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত রুশ তেল ট্যাঙ্কার ‘ভিরাট’
Next: বিশ্বে বাণিজ্য উত্তেজনার মধ্যে নিত্য নতুন গোঁড়া শর্ত চাপাচ্ছে আমেরিকা, কলকাতার আইআইএম-এ সভায় বিদেশমন্ত্রীর নিশানায় ট্রাম্প

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.